এক্সপ্লোর

Ankit Baliyan Murder: জনপ্রিয় গায়ককে গুলিতে ঝাঁঝরা করে খুন, পুলিশের এনকাউন্টারে শেষ ২ অভিযুক্ত শার্প শুটার

হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানের খুনে অভিযুক্ত দুই শুটারকে এনকাউন্টারে খতম করল পুলিশ।

নয়া দিল্লি : অঙ্কিত বালিয়ানের খুনিদের গ্রেফতারি নিয়ে  যোগী সরকারের উপর চাপ বাড়ছিল। এবার এল বড় আপডেট  (Ankit Baliyan murder) ।   বড়সড় সাফল্য পুলিশের । কয়েকদিন আগেই জিম থেকে বেরোনোর সময় গুলিতে ঝাঁঝরা হয়ে যান 'জনপ্রিয়' গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তারপরই তাঁর স্ত্রী দাবি করেন, দ্রুত তাঁর খুনিদের  (Ankit Baliyan killing) গ্রেফতার না করলে, তিনি নিজেকেই শেষ করে দেবেন। ঘটনায় যোগী-সরকারকে নিশানা করেন  অখিলেশ যাদব , প্রশ্ন তোলেন এতদিন হয়ে গেন, কী করছে পুলিশ ?  অবশেষে পুলিশের এনকাউন্টারেই মারা গেল অভিযুক্ত দুই শুটার।  

পুলিশ সূত্রে খবর,  অভিযুক্ত দুই শুটারের নাম সুমিত ও রোহিত। দুজনের বয়সই ২০র কোঠায়।  অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের তদন্তে এই দুই অভিযুক্তের নাম উঠে এসেছিল। মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা । পুলিশের দাবি, বালিয়ানের খুনে মোট চারজন শুটার সরাসরি জড়িত ছিল। তাঁদের মধ্যেই ছিল সুমিত ও মোহিত ( Ankit Baliyan shooters Encounter ) । এছাড়াও আরও দুই ব্যক্তি হামলার আগে গায়কের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল বলে তদন্তে উঠে এসেছে।             

অঙ্কিত বালিয়ানের হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করে শামলি পুলিশ। শামলির এসপি নরেন্দ্র প্রতাপ সিং জানান,  এই অভিযুক্তদের ধরতে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলিতে নজরদারি চলছিল। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাকা চেকিং চলছিল।  জেলার বাইরে থেকে আসা সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। তখনই পুলিশের নজরে আসে সন্দেহজনক একটি মোটরসাইকেল। সেটিকে আটকাতে গেলে এক্কেবারে দুই আরোহী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি SHO-র গাড়িতে গিয়ে লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বীরেন্দ্র কাসানা। এরপরই ওয়্যারলেসের মাধ্যমে জেলার অন্যান্য পুলিশ দলকে সতর্ক করে দেওয়া হয়।  একটা সময় পুলিশ তাদের ঘিরে ধরে ।চলে গুলির লড়াই। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই সন্দেহভাজন গুলিবিদ্ধ হয় । 

দিনকয়েক আগে উত্তরপ্রদেশে গুলিতে ঝাঁঝরা হয়ে যান জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ান।  জিমের বাইরে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়  চার দুষ্কৃতী।  প্রায় ২০ রাউন্ড গুলি চলে। মাথায় গুলি লাগে অঙ্কিতের। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অঙ্কিতকে খুনের নেপথ্য়ে রাজনৈতিক সংযোগ থাকতে পারে বলেও জল্পনা তৈরি হয়।                 

                   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Maharashtra News : মোবাইল ফোন ও সোনার চেন কেনা ছিল লক্ষ্য, ১ লক্ষ টাকার জন্য ১ মাসের পুত্রসন্তানকে
মোবাইল ফোন ও সোনার চেন কেনা ছিল লক্ষ্য, ১ লক্ষ টাকার জন্য ১ মাসের পুত্রসন্তানকে "বিক্রি" দম্পতির
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget