এক্সপ্লোর

NTAGI Chief on Covishield : ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬১ শতাংশ কার্যকর কোভিশিল্ড, দাবি NTAGI প্রধানের

কোভিশিল্ডের সিঙ্গল ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬১ শতাংশ কার্যকর। জানালেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন-এর এক্সপার্ট চেয়ারম্যান এন কে আরোরা।

নয়া দিল্লি : করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ রয়েছে। তবে কোভিশিল্ডের সিঙ্গল ডোজ এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬১ শতাংশ কার্যকর। এমনই জানালেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশন-এর এক্সপার্ট চেয়ারম্যান এন কে আরোরা। এই ভ্যাকসিনের দুটি ডোজের সময়ের ব্যবধান নিয়ে বিতর্কের মধ্যেই, NTAGI-এর এক্সপার্ট চেয়ারম্যান জানিয়েছেন, এই গ্রুপ নতুন তথ্য খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে।

কোভিশিল্ডের দুটি ডোজের সময়ের ব্যবধান ৪-৬ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়েছে। এপ্রসঙ্গে NTAGI-এর এক্সপার্ট চেয়ারম্যান বলেন, এটা বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত ছিল। এনিয়ে NTAGI-এর সদস্যদের মধ্যে কোনও ভিন্ন মত ছিল না।

তিনি বলেন, কোভিড-১৯ এবং ভ্যাকসিনেশন দুটিই গতিশীল। আগামীকাল যদি ভ্যাকসিন প্ল্যাটফর্মের তরফে বলা হয় যে, সংক্ষিপ্ত বিরতি দেশবাসীর পক্ষে তুলনামূলকভাবে ভাল, এমনকী যদি তাতে ৫ থেকে ১০ শতাংশও উপকার থাকে, তাহলেও কমিটি তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে। আমরা সেই পথে এগবো।

আরোরার মতে, ভ্যাকসিন ডোজের সময়ের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তটা পুরোপুরি বিজ্ঞানসম্মত কারণে। এপ্রিলের শেষ সপ্তাহে ইংল্যান্ডের স্বাস্থ্য দফতরের এজেন্সি পাবলিক হেল্থ ইংল্যান্ড একটি ডাটায় প্রকাশ করে, ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ১২ সপ্তাহের ব্যবধান থাকলে তার কার্যকারিতা ৬৫ থেকে ৮৮ শতাংশ।

তিনি আরও বলেন, এর ভিত্তিতে ওরা(ইংল্যান্ড) আলফা ভ্যারিয়েন্টকে রুখেছে। ১২ সপ্তাহের বিরতি রাখার জন্যই এটা সম্ভব হয়েছে। বিরতি বাড়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ার বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। সেই জন্যই ১৩ মে এই মেয়াদ বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করার কথা ঘোষণা করা হয়েছিল।

এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয়, NTAGI কেন এই বিরতি আগে বাড়িয়ে ১২ সপ্তাহ করেনি ? আরোরার এর উত্তরে জানান, আমরা ঠিক করেছিলাম, ইংল্যান্ডের গ্রাউন্ড লেভেলের তথ্যর জন্য একটু অপেক্ষা করা যাক। এছাড়া কানাডা, শ্রীলঙ্কা সহ অন্যান্য কয়েকটি দেশও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুটি ডোজের বিরতি ১২-১৬ সপ্তাহ করেছে।

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাসই, বলছে পুলিশ, আর কী জানা গেল?
বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত প্রভাসই, বলছে পুলিশ, আর কী জানা গেল?
West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Madhya Pradesh News: অ্যাম্বুল্যান্স না পেয়ে অটোয় উঠলেন প্রসূতি, রাস্তাতেই চার-চারটি সন্তান প্রসব, বাঁচল না একটিও
অ্যাম্বুল্যান্স না পেয়ে অটোয় উঠলেন প্রসূতি, রাস্তাতেই চার-চারটি সন্তান প্রসব, বাঁচল না একটিও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল

ভিডিও

Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:
Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget