এক্সপ্লোর

TET Agitation: 'বিষয়টি এতদিন ঝুলে আছে কেন?', টেট চাকরিপ্রার্থীদের 'পাশে' এবার শীর্ষেন্দু

Sirshendu Mukhopadhya Protest:  মধ্যরাতে করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের উপর পুলিশ অত্যাচারের প্রতিবাদে এবার সরব হলেন  সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Sirshendu Mukhopadhya Protest:  মধ্যরাতে করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের উপর পুলিশ অত্যাচারের প্রতিবাদে এবার সরব হলেন  সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বাংলা সাহিত্যের অন্যতম কাণ্ডারি।

এদিন তিনি বলেন, ''পুলিশ দিয়ে আন্দোলন তুলে দিলে সমাধান হবে না। বিষয়টি এতদিন ধরে ঝুলে আছে কেন? মন্ত্রীস্থানীয় কারও উচিত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। চাকরিপ্রার্থীরা তো উগ্র আন্দোলন করছেন না। তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।''  তবে শুধু শীর্ষেন্দু মুখোপাধ্যায় নন, টেট চাকরিপ্রার্থীদের পুলিশি জবরদস্তি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক অপর্ণা সেনও। 

এদিন  টেট চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগের প্রতিবাদে ধর্মতলায় পথে নামল নাগরিক মঞ্চ। মিছিলে পা মেলান সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে জড় হন প্রতিবাদীরা। পর বাংলা অ্যাকাডেমির দিকে রওনা হন তাঁরা। 

মূলত, 'নাগরিক সমাজের প্রতিবাদ' ব্যানারে হয়েছে এই মিছিল। যেখানে 'হবু শিক্ষকদের' ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদের কথা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিবাদীরা। সেখানে তাঁরা অবিলম্বে নিয়োগের দাবি রাখেন সরকাররে কাছে।  নাগরকি সমাজের এই মিছিলে উপস্থিত ছিলেন, মহিলা আন্দোলনের নেত্রী ছাড়াও অধ্যাপক সেলের লোকজন। মিছিলে পা মেলান ছাত্র য়ুবরাও। সহ্গে ছিলেন লেখক , বুদ্ধিজীবী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।

 এদিন মিছিলে যোগ দেন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন। এই প্রসঙ্গে তিনি বলেন,  '' সবকিছুতে দুর্নীতি হচ্ছে। আর তো পারা যাচ্ছে না। এবার সমাজের সব স্তরের মানুষ সংহত হয়ে একজোট হয়ে পথে নামবে, তবে না বিদ্রোহ। ১৪ তলার এই যে শয়তানের কারখানা তা লোপাট করে দিতে হবে। একজোট হয়ে সবাই পথে নামলেই এই কারখানা আমরা এক ঝটকায় লোপাট করে দিতে পারি।       

ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলনে বলসে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। ৬৬ দিনে পড়ে তাঁদের অবস্থান-বিক্ষোভ। পরবর্তীকালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলেও, ইন্টারভিউ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে চাকরিপ্রার্থীরা। 

 মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের (TET Agitation) টেনে হিঁচড়ে তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামল কংগ্রেস-বিজেপিও (Congress/BJP)। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। পাঁজাকোলা করে বিজেপি কর্মীদের তোলা হয় পুলিশের গাড়িতে। অন্য দিকে, বিধানভবন থেকে মেয়ো রেড পর্যন্ত অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস। (Kolkata News)

সেরা শিরোনাম

মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget