এক্সপ্লোর

পুরুষদের ফাঁসাতেন মধুচক্রে, দিল্লির রোহিণী থেকে ৬ মহিলা গ্রেফতার

কিছুক্ষণ পর দরজায় ধাক্কা পরায় দ্বিতীয় মহিলা দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে ২ পুরুষ, ২ মহিলা ও ৩টি মেয়ে। তারা ওই ব্যক্তির নগ্ন ছবি ও ভিডিও তুলে নেয়।

নয়াদিল্লি: মধুচক্রে ফাঁসিয়ে পুরুষদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে দিল্লির রোহিণী থেকে ৬ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁরা লাখ লাখ টাকা কামাতেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তাদের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, এমনই এক মহিলার সঙ্গে তাঁর গত ২-৩ মাস ধরে সম্পর্ক ছিল। গত মঙ্গলবার অভিযোগকারী  ওই মহিলার সঙ্গে দেখা করতে রোহিণী সেক্টর ২-র ৬ নম্বর পকেটে যান। সেখানে তাঁর সঙ্গে আরও ২ মহিলার দেখা হয়। পূর্বপরিচিত মহিলা তাঁদের একজনকে বলেন ওই ব্যক্তিকে ঘরে নিয়ে যেতে। কিছুক্ষণ পর দরজায় ধাক্কা পরায় দ্বিতীয় মহিলা দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে ২ পুরুষ, ২ মহিলা ও ৩টি মেয়ে। তারা ওই ব্যক্তির নগ্ন ছবি ও ভিডিও তুলে নেয়। অভিযোগ, এরপর তারা হুমকি দেয়, যদি তাদের ৩০ লাখ টাকা না দেওয়া হয়, তবে সোশ্যাল মিডিয়ায় ওই সব ছবি ও ভিডিও পোস্ট করে দেওয়া হবে। শেষমেষ ১০ লাখে চুক্তি হয়, ওই ব্যক্তি তাঁর এক আত্মীয়কে ফোন করে টাকার ব্যবস্থা করতে বলেন। এরপর রাজৌরি গার্ডেন গেটের সামনে আত্মীয় টাকা তুলে দেন এক অভিযুক্তের হাতে। এরপর অভিযোগকারীকে ছেড়ে দেওয়া হয়, তবে হুমকি দেওয়া হয়, পুলিশে বিন্দুবিসর্গ জানালে ওই সব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। তদন্তে নেমে অভিযুক্ত ৬ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও এঁদের বিরুদ্ধে মধুচক্র চালানোর একাধিক অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও যারা জড়িত, তাদের খুঁজছে তারা।

সেরা শিরোনাম

Indian Railways: চলন্ত ট্রেনে রাতে আর দেওয়া যাবে না মোবাইলে চার্জ, রাত ১১ টার পর চার্জিং বন্ধের নির্দেশ রেলের
Indian Railways: চলন্ত ট্রেনে রাতে আর দেওয়া যাবে না মোবাইলে চার্জ, রাত ১১ টার পর চার্জিং বন্ধের নির্দেশ রেলের
India Pakistan : পহেলগাঁও হামলার পর এই প্রথম ! ভারতে SCO বৈঠকে আমন্ত্রণ পাকিস্তানকে
পহেলগাঁও হামলার পর এই প্রথম ! ভারতে SCO বৈঠকে আমন্ত্রণ পাকিস্তানকে
West Bengal News Live Updates: বিধানসভায় শপথ নিলেন নন্দীগ্রামে বিজয়ী হাসিরানি রথ, শপথ রেজিনগরে জয়ী শাখারভ সরকার
বিধানসভায় শপথ নিলেন নন্দীগ্রামে বিজয়ী হাসিরানি রথ, শপথ রেজিনগরে জয়ী শাখারভ সরকার
TATA Group Crisis: TATA গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এবার ঝাঁঝাল আক্রমণে রাহুল গাঁধী, সরাসরি মোদি-শাহের দিকে আঙুল
TATA গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এবার ঝাঁঝাল আক্রমণে রাহুল গাঁধী, সরাসরি মোদি-শাহের দিকে আঙুল

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Embed widget