এক্সপ্লোর

আগামী ১০ দিনে আরও ১০০ বাসে শ্রমিকদের ঘরে পাঠাবেন সোনু সুদ

প্রত্যেক শ্রমিককে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল, বিস্কুট, ফল ও পাও ভাজির মত খাবার।

মুম্বই: তেমন নামী হিরো তিনি কখনওই নন। ভিলেনিতেও চেষ্টা করেছেন, নায়কের হাতে যাচ্ছেতাইরকম মার খেতে হয়েছে। কিন্তু এই করোনায় সত্যিকারের নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সোনু সুদ। ছোটবেলার বন্ধু নীতি গোয়েলের সঙ্গে যে ঘর ভেজো মিশন শুরু করেছেন তিনি, তাতে এখনও পর্যন্ত ৭৫০ শ্রমিক গন্তব্যে পৌঁছেছেন। ১১ তারিখ থেকে ২১টি বাসে ৬৫০ শ্রমিককে কর্নাটক ও উত্তর প্রদেশের বাড়িতে পাঠিয়েছেন সোনু। দেখে নিন, ঠিক কীভাবে লকডাউনের মধ্যেও শ্রমিকদের কাছে পৌঁছে যাচ্ছে তাঁর সাহায্যের হাত
  • সোনুর ব্যবস্থা করা প্রতিটি বাস ৬০ সিটার। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের জন্য এক একটি বাসে ৩৫ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না।
  • সোনু ও তাঁর বন্ধু নীতি প্রত্যেক যাত্রীর আগে শারীরিক পরীক্ষা করাচ্ছেন। এভাবে ১০,০০০-এর বেশি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, মেডিক্যাল সার্টিফিকেট থাকলে তবেই বাসে ওঠা যাচ্ছে।
  • পরিযায়ীদের এতদিন বাড়ি ফেরানোর জন্য ঠেলেঠুলে ট্রাকে তুলে দেওয়া হচ্ছিল। প্রত্যেকের কাছ থেকে এক একটা আসনের জন্য নেওয়া হচ্ছিল ৪,০০০-১০,০০০ টাকা করে। কিন্তু সোনুর বাসে কোনও পরিযায়ীকেই আসন কিনতে টাকা দিতে হচ্ছে না, সোনু ও নীতিই যাবতীয় খরচ করছেন। চলছে ক্রাউড ফান্ডিংও। ৮০০ কিলোমিটার সফরের জন্য পড়ছে ৬৪,০০০ টাকা। আর ১,৬০০-২,০০০ কিলোমিটার সফরের জন্য ১.৮ লাখ টাকা।
  • পরিযায়ীদের তাঁদের বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছে বাস। নীতি গোয়েলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অন্যান্যরা দিনরাত ধরে এই শ্রমিকদের ঠিকানা ধরে তালিকা তৈরি করছেন।
  • এ ধরনের কাজ আর যাঁরা করছেন তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখছেন সোনু-নীতি। ঠিকানা ধরে যদি দেখেন কোনও পরিযায়ী অন্য দিকে যাবেন, তবে অন্য বাসের সঙ্গে যোগাযোগ করে তাতে তাঁদের তুলে দিচ্ছেন তাঁরা। এমনকী ট্রেনেও ঝাড়খণ্ড পাঠিয়েছেন ১৫০ জনকে।
  • প্রত্যেক শ্রমিককে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল, বিস্কুট, ফল ও পাও ভাজির মত খাবার। এমনকী যাত্রা শুরুর আগে প্রত্যেকের কাছে অন্তত এক প্যাকেট গরম টাটকা খাবার যেন থাকে, তা নিশ্চিত করা হচ্ছে।
  • পথে যাতে কোনও দুর্ঘটনা না হয়, তা দেখতে প্রতিটি বাসে থাকছেন ২ জন করে চালক, কিছুক্ষণ পর পর চালক পাল্টে যাচ্ছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
অভিষেককে ঘিরে তুলকালামে গ্রেফতার ৫, যার মধ্যে ২ জন তৃণমূলের নেতা কর্মী
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,31 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
South 24 Parganas News: এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
এবার রাজ্যের আরও এক তৃণমূল নেতা-কর্মী-সহ গ্রেফতার ৪, কী অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ?
South 24 Parganas News: তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী
তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget