এক্সপ্লোর

Sujata Mandal Joins TMC: জ্যোতিষীর চক্করে পড়ে এ সব করল, ভাল থেক সুজাতা, ডিভোর্সের কথা বলতে বলতে কেঁদে ফেললেন সৌমিত্র

ভেবেছিলেন, জানুয়ারিতে বিয়ের অ্যালবাম বানাবেন, তা আর হল না, উল্টে ডিভোর্সের নোটিস পাঠাতে হচ্ছে।

কলকাতা: কদিন ধরে একটা জ্যোতিষীর সঙ্গে জুটেছিল। ড্রাইভার বলল, একটা জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ হয়েছে, সে বলেছে, তৃণমূলে গেলে বড় জায়গা পাবে। বাচ্চা মেয়ে, ভুল করল। বলতে বলতে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছেন তিনি। মানুষের কথা ভাবতে গিয়ে, মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি বুঝতে পারেননি, কখন ঘরের লক্ষ্মীকেই তৃণমূল চুরি করে নিয়ে গিয়েছে। স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দেওয়ায় এ কথা বলতে বলতে প্রকাশ্যে কেঁদে ফেললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীর কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বাচ্চা মেয়ে, অনেক উচ্চাকাঙ্খা ছিল। বলত, বিজেপিতে তুমি বড় পদ পেলে, আমি কেন পেলাম না। লোকসভা ভোটের সময় বিষ্ণুপুরে তো ও বিজেপির জন্য লড়েনি, নিজের স্বামীর জন্য লড়েছিল। আমি যে সাংসদ পদ পেয়েছি, তার মান্যতা ও পেয়েছিল। বিজেপির নিয়ম নয় একই পার্টিতে দু’জন দুটো পদ পাবে। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় ওকে নিজেদের মেয়ের মত দেখতেন। অমিত শাহ বলতেন, ওই আসল সাংসদ। আমি ওকে স্বপ্নে, ভালবাসায় মুড়তে পারি। কিন্তু যেভাবে দল পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে আর কোনওদিন এক হওয়া যাবে না। সুজাতা বলেছিলেন তাঁকে তৃণমূলে ফিরে যেতে? সৌমিত্রর দাবি, তৃণমূলে ফেরা নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। গত ৭ দিন কথা হয়নি, শুধু হোয়াটসঅ্যাপে কথা হত। এখন খাঁ পদবি ছেড়ে সুজাতা মণ্ডল হয়ে যা খুশি করুক। পারিবারিক সম্পর্কে রাজনীতি এসেছে, স্ত্রীর সিদ্ধান্তে তিনি বাধা দেবেন না। ভেবেছিলেন, জানুয়ারিতে বিয়ের অ্যালবাম বানাবেন, তা আর হল না, উল্টে ডিভোর্সের নোটিস পাঠাতে হচ্ছে। তাঁর কথায়, আমি পার্টির যুব মোর্চার সভাপতি, এই ৩৯+ বয়সে এর বেশি আর কী পেতে পারি! আমি তোমাকে ভালবেসেছি, আমার লড়াই তোমার বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে। একজনকে ভালবাসতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে হারিয়ে দিতে পারি না। সৌমিত্র জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না, ভোটে জেতার পর ৩৬টা মামলা দেওয়া হয়েছে। ৩০ লক্ষ টাকা ঋণ নিতে হয়েছে তাঁকে। সুজাতার চাকরি খেয়ে নেয় তৃণমূল। তবু স্ত্রীকে তিনি কিছু বুঝতে দেননি। আর এখন ঘরের লক্ষ্মী তৃণমূল চুরি করে নিয়ে গেল। ‘ভাল থেক সুজাতা, তোমাকে ভালবাসি’। চোখে জল সৌমিত্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?
‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget