এক্সপ্লোর

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, স্ত্রীকে খুনের অভিযোগে কাঠগড়ায় স্বামী

পরিবার সূত্রের খবর, ২০১৬ সালে সামিমের সাথে রেশমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানা ধরনের সাংসারিক অশান্তি লেগেছিল। এ বিষয়ে বেশ কয়েকবার বিচারসভাও বসেছে। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়নি।

শান্তনু নস্কর, জীবনতলা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ পাতিখালি গ্রামে। মৃতার নাম রেশমা পারভিন (২৪)। ঘটনায় মূল অভিযুক্ত রেশমার স্বামী সামিম সর্দার। ঘটনার পর থেকেই পলাতক সামিম ও তাঁর পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রের খবর, ২০১৬ সালে সামিমের সাথে রেশমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানা ধরনের সাংসারিক অশান্তি লেগেছিল। এ বিষয়ে বেশ কয়েকবার বিচারসভাও বসেছে। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়নি। রেশমার অভিযোগ ছিল, সামিম সর্বদা তাঁর উপর অত্যাচার করত। সামিমের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণেই এই অশান্তি হত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বিবাদ চরমে উঠলে রেশমাকে শ্বাসরোধ করে মেরে ঘরে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবেশীর মুখে গলায় ফাঁস লাগার ঘটনা শুনে রেশমার পরিবারের সদস্যরা আসেন। রেশমার দেহ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কান্নায় ভেঙে পড়েন রেশমার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জীবনতলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তাঁরা। এই ঘটনায় সামিম ও তাঁর পরিবারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন রেশমার বাবা গিয়াসউদ্দিন সর্দার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget