এক্সপ্লোর

Gariahat Stolen News: রাতের গড়িয়াহাটে দুষ্কৃতী দৌরাত্ম্য, গ্রেফতার দুই

দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র, গড়িয়াহাট মোড়। সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, মায়ের সামনে স্কুলছাত্রীকে মারধর করে, মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাইয়ের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে ঘটনা ফের একবার প্রশ্ন তুল দিল শহরের নিরাপত্তা নিয়ে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। গড়িয়াহাটে মায়ের সামনে ছাত্রীকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাই। এরপর মোটরবাইকে চেপে চম্পট। অভিযুক্ত দুই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র, গড়িয়াহাট মোড়। সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, মায়ের সামনে স্কুলছাত্রীকে মারধর করে, মাটিতে ফেলে দিয়ে ব্যাগ ছিনতাইয়ের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটল। যে ঘটনা ফের একবার প্রশ্ন তুল দিল শহরের নিরাপত্তা নিয়ে।

রবিবার রাত। ঘড়ির কাঁটায় প্রায় ১০টা। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির ছাত্রী, মায়ের সঙ্গে স্কুটিতে চেপে টিউশন সেরে ফিরছিল। বালিগঞ্জ আইটিআইয়ের কাছে, তাদের স্কুটার খারাপ হয়ে যায়। মা ও মেয়ে স্কুটার ঠেলে নিয়ে যাচ্ছিলেন।  অভিযোগ, ম্যান্ডেভিলা গার্ডেনস এবং সুইনহো লেনের মুখে তাঁদের সাহায্যের অছিলায় এগিয়ে আসে ২ বাইক আরোহী যুবক।

আক্রান্ত ছাত্রীর মা জানান, ‘‘নিজেরাই হেল্প করতে আসে। কিক স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তারপর, হয়নি। আমি বারবার বললাম দরকার নেই। খানিকটা এগিয়ে যাই। জানতাম না ওরা পিছন পিছন আসছে। তারপর দেখি মেয়ের থেকে ব্যাগ নিয়ে টানাটানি করছে। আমি চিত্‍কার করতেই পালাল। আমরা তারপর পুলিশের কাছে গেলাম।’’

কয়েক পা গিয়েই ওই যুবকরা, ছাত্রীর কাঁধে থাকা, তাঁর মায়ের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।অভিযোগ, ছাত্রী বাধা দিলে, তাঁকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইবাজ যুবক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই তিলজলা থেকে শেখ ফরদিন আলি(২১) ও শেখ ইমরান আলি(২২) নামে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তদের বাইক।  পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা ব্যাগ ও জিনিসপত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget