এক্সপ্লোর

Science News: চাঁদের বুকে 'মহাপতন', কী হতে পারে?

Science News: আর মাত্র কিছুক্ষণ। তারপরেই চাঁদের বুকে আছড়ে পড়তে পারে মহাকাশযান।

 

নয়াদিল্লি: আর মাত্র কিছুক্ষণ। তারপরেই চাঁদের বুকে আছড়ে পড়তে পারে মহাকাশযান। যদি সেটা হয়, তাহলে চাঁদের (moon) বুকে অনিচ্ছাকৃতভাবে কোনও মহাকাশযানের আছড়ে (crash) পড়ার ঘটনা এই প্রথম ঘটবে। ঘটনার সময় ওই মহাকাশযানের গতি হতে পারে প্রতি ঘণ্টায় ৮৮৫১ কিলোমিটার। যদিও এই ঘটনা পৃথিবী থেকে দেখা যাবে না। কারণ, চাঁদের একটি প্রত্যন্ত এলাকায় আছড়ে পড়বে মহাকাশযান। সংঘর্ষের অভিঘাতে বিপুল বড় গর্ত (crater) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চাঁদের পৃষ্ঠে। সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ ধুলো উড়বে, ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে ধুলোর মেঘ।

এই ঘটনা একমাত্র দেখা যেতে পারত কোনও উপগ্রহের ক্যামেরায়। কিন্তু নাসার (nasa) লুনার রিকনস্যান্স অরবিটার (Lunar Reconnaissance Orbiter) এমন অবস্থানে রয়েছে যে সেখানে থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। জানানো হয়েছে সংস্থার তরফে। যদিও ঘটনার দিকে নজর রাখার চেষ্টা করছে বিশ্বের সব মহাকাশ গবেষণা সংস্থা (space agency)। এই সংঘর্ষের ফলে চাঁদের পরিবেশে কোনও পরিবর্তন হবে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থাগুলির তরফে। 

কিন্তু ওই মহাকাশযান কোথা থেকে এল? প্রথমে সন্দেহ করা হয়েছিস স্পেস-এক্স রকেটের এই অংশ এটি। পরে সন্দেহ করা হয়েছে ২০১৪ সালে চিনা মহাকাশ গবেষণা সংস্থার উৎক্ষেপণ করা রকেটের অংশ এটি। যদিও এই দাবি সরাসরি নাকচ করেছে চিন। ফলে আদতে এই মহাকাশযানটি কাদের? কীভাবে এসেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। খারাপ হয়ে যাওয়া মহাকাশযান বা রকেট, কোনও মহাকাশযান থেকে ভেঙে বেরিয়ে যাওয়া অংশ ঘুরে বেরাচ্ছে মহাকাশে। যেগুলি স্পেস জাঙ্ক (space junk) বলে থাকেন বিজ্ঞানীরা। সেগুলির জন্য মহাকাশ গবেষণার সময় বিপদের আশঙ্কাও করে থাকেন অনেক বিজ্ঞানী। যে মহাকাশযানটি চাঁদে আছড়ে পড়তে চলেছে, সেটিও আদতে স্পেস জাঙ্ক বলেই মনে করছে বিশেষজ্ঞদের একটি অংশ। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর আগে চাঁদের জমিতে কোনও কোনও মহাকাশযান নামানোর সময় ক্র্যাশ করানো হয়েছে। অথবা চাঁদে নামার সময় কোনও সমস্যার জন্য আছড়ে পড়েছে মহাকাশযান, এমনও হয়েছে। কিন্তু, চাঁদের বুকে এভাবে কোনও রকেটের অংশ আছড়ে পড়ার ঘটনা এই প্রথম।

আরও পড়ুন: 'ফুল হয়ে নয় ফুটব তখন', মঙ্গলের বুকে একটুকরো প্রকৃতি, নাকি শুধুই খেলা! ছবি ঘিরে শোরগোল

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
K Annamalai : ককরোচ জনতা পার্টির অধিকারের পক্ষে কথা বিজেপির প্রাক্তন পদাধিকারীর, পুরনো দলকে তুলোধনা
ককরোচ জনতা পার্টির অধিকারের পক্ষে কথা বিজেপির প্রাক্তন পদাধিকারীর, পুরনো দলকে তুলোধনা
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Embed widget