এক্সপ্লোর

Mars Photos: 'ফুল হয়ে নয় ফুটব তখন', মঙ্গলের বুকে একটুকরো প্রকৃতি, নাকি শুধুই খেলা! ছবি ঘিরে শোরগোল

Mars Photos: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোভারের ক্যামেরায় ওই ‘ফুল’-এর ছবি ধরা পড়েছে।

নয়াদিল্লি: ইট-পাথর জড়ো করতে নেমে মঙ্গলে (Mars Photos) ‘ফুল’-এর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। তবে গাছের সবুজ ডালে ফুটে থাকা নয়, ধূ ধূ পাথুরে জমির বুক ফুঁড়ে উঠে আসা ‘ফুল’। ধুলোবালি না লেগে থাকলে, যাকে দেখে পুকুরে ফুটে থাকা পাতলা পাপড়ির শালুক বলে ভ্রম হতে পারে। আর এই ‘ফুল’ই শোরগোল ফেলে দিয়েছে ওয়াকিবহাল মহলে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) পাঠানো কিউরিওসিটি রোভারের (Curiosity Rover)ক্যামেরায় ওই ‘ফুল’-এর ছবি ধরা পড়েছে। এক নজরে গাছের ফুল বলেই ঠাহর হয়। কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন ওই ‘ফুল’ আসলে পাথুরে ফুল। পুনর্বিন্যাসের পর জলে প্রবাহিত ভিন্ন প্রকারের খনিজ জমে জমে ওই আকার ধারণ করেছে।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন খনিজ জমে জমে ফুলের আকার ধারণ করেছে। তিনটি স্তরে বহির্মুখী তিনটি পাপড়ির আকারের স্তরও গড়ে উঠেছে, বৈজ্ঞানিক ভাষায় এই আকারকে ডায়াজেনেটিক সিস্টাল ক্লাস্টার্স বলা হয়। ভিন্ন প্রকারের খনিজ মিলেমিশে তৈরি হয়েছে বলেই ত্রিস্তরীয় আকার পেয়েছে।

আরও পড়ুন: Instagram Update: দৈনিক ন্যূনতম সময়সীমা বাড়ল ইনস্টাগ্রামে, ব্যবসায় ধাক্কা সামলাতেই কি মরিয়া চেষ্টা! জল্পনা তুঙ্গে

তবে এই প্রথম নয়, এর আগেও মঙ্গল গ্রহে এমন ফুলের আকারের প্রস্তর মিলেছে বলে জানিয়েছেন কিউরিয়োসিটি থেকে পাঠানো তথ্য নিয়ে গবেষণায় নিযুক্ত বিজ্ঞানী অ্যাবিগেইল ফ্রেম্যান। তবে জলে প্রবাহিত খনিজ নয়, এর আগে লবণ জনে তৈরি সালফেট ‘ফুল’ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

কিন্তু খনিজ এমন ফুলের আকার পেল কী ভাবে, তার যুক্তি দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেন, প্রথমে একটি পাথরের গায়েই জমতে শুরু করেছিল খনিজ। দীর্ঘ দিন ধরে ক্ষয়ে ক্ষয়ে পাথরটি লুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু জমনাট বাঁধা অবস্থায় রয়ে গিয়েছে খনিজ উপাদানগুলি। তাতেই ওই আকার ধারণ করেছে। এর আগে অপারচুনিটি রোভার থেকে ব্লুবেরির মতো দেখতে এমন জমাট বাঁধা খনিজ চোখে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget