এক্সপ্লোর

Road Accident: ছেলের বিয়ের কার্ড দিতে বেরিয়ে শেষ বাবা, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বরের ভাই এবং আরেক আত্মীয়ের

Madhya Pradesh News: বড় ছেলের বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন প্রৌঢ়। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে এবং আরেক আত্মীয়া।

Road Accident: বড় ছেলের বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন প্রৌঢ়। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে এবং আরেক আত্মীয়া। আচমকাই পিছন থেকে এসে তাঁদের বাইকে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছিল এই গাড়িটি। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ওই তিনজনেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে ভাগবত বিশ্বকর্মা (৫৫), তাঁর ছেলে শিবম এবং আরেক আত্মীয় শীতল বিশ্বকর্মার। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাগবত বিশ্বকর্মার বড় ছেলের বিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি। সেই উপলক্ষ্যেই নিমন্ত্রণের কার্ড দিতে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে এবং আরেক আত্মীয়। মর্মান্তিক দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।              

রেওয়া-প্রয়াগরাজ হাইওয়ের কাছে কোস্তা গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। ভাগবত নামে ওই ব্যক্তির বাড়ি থেকে ২ কিলোমিটার দূরেই ঘটেছিল ওই মর্মান্তিক দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছিল একটি অডি গাড়ি। প্রয়াগরাজের দিক থেকে আসছিল গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মারার আগে ভাগবতদের বাইকে ধাক্কা মারে গাড়িটি। তারপর সোজা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে ওই বিলাসবহুল গাড়িটি। প্রবল ধাক্কায় ছিটকে বাইক থেকে রাস্তায় পড়ে যান তিনজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আর কদিন পরেই যে বাড়ি আলোর রোশনাইয়ে সেজে ওঠার কথা ছিল, যে বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে সবাই আনন্দে মেতেছিলেন, সেখানেই আচমকা নেমেছে শোকের ছায়া।             

প্রত্যক্ষদর্শীদের কথায়, এত জোরে অডি গাড়িটি এসে বাইকে ধাক্কা মেরেছিল যে বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। অডি গাড়ির চালককে ঘটনাস্থলেই আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাগবত বিশ্বকর্মা এবং তাঁর ছোট ছেলে শুভম ছিলেন চাচোই- এর বাসিন্দা। অন্যদিকে। রথহারা এলাকায় থাকতেন শীতল। দুর্ঘটনার পর তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রেওয়া- র সঞ্জয় গান্ধী হাসপাতালে। বড় ছেলের বিয়ের কদিন আগেই বিশ্বকর্মা পরিবারে যে অঘটন ঘটে গিয়েছে, তার জেরে শোকগ্রস্ত সকলেই। ছেলের বিয়ের নিমন্ত্রণের জন্য কার্ড বিলি করতে গিয়ে যে ভাগবত, শুভম এবং শীতল এমন সাংঘাতিক দুর্ঘটনার কবলে পড়বেন এবং তাঁদের প্রাণ চলে যাবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget