এক্সপ্লোর

শ্রীলঙ্কায় গোহত্যায় নিষেধাজ্ঞায় সিলমোহর ক্ষমতাসীন সরকারের, তবে আমদানি করা হবে গোমাংস ভক্ষণকারীদের জন্য

পাশাপাশি কৃষিকাজে ঠিকমতো ব্যবহার করা যায় না, এমন বয়স্ক গরু, গবাদি পশুদের ব্যাপারেও একটি কর্মসূচি নেওয়া হবে বলে সরকারি কর্তারা জানিয়েছেন।

কলম্বো: দেশে গোহত্য়া নিষিদ্ধ করার প্রস্তাবে সায় দিল শ্রীলঙ্কা সরকার। এই সিদ্ধান্তকে আইনি সিলমোহর দেওয়ার প্রক্রিয়া যথাসময়েই সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন মন্ত্রিসভার মুখপাত্র জনসংযোগ মিডিয়া মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা। তবে গোমাংস ভক্ষণকারীদের জন্য তা আমদানি করা হবে। গত ৮ সেপ্টেম্বর শাসক দল, শ্রীলঙ্কা পড়ুজানা পেরামুনা (এসএলপিপি)-র সংসদীয় গোষ্ঠী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দেশে গোহত্যায় নিষেধাজ্ঞা জারির প্রস্তাব অনুমোদন করে। দেশের ক্ষমতাসীন মন্ত্রিসভা বলেছে, বর্তমানে বহাল অ্যানিম্যাল অ্যাক্ট, গোহত্যা অর্ডিন্যান্স ও সংশ্লিষ্ট অন্যান্য আইন ও নিয়মবিধি সংশোধনে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পাশাপাশি কৃষিকাজে ঠিকমতো ব্যবহার করা যায় না, এমন বয়স্ক গরু, গবাদি পশুদের ব্যাপারেও একটি কর্মসূচি নেওয়া হবে বলে সরকারি কর্তারা জানিয়েছেন। গোনিধন বন্ধের প্রস্তাবে ছাড়পত্র দিয়ে ক্যাবিনেট বলেছে, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। শ্রীলঙ্কার গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করায় গবাদি পশু, গোসম্পদের গুরুত্ব, অবদান বিরাট। বিভিন্ন দল, মহল উল্লেখ করেছে যে, গো-নিধন বেড়ে যাওয়ার ফলে প্রচলিত পদ্ধতিতে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পশুসম্পদ যথেষ্ট নয়। স্থানীয় ডেয়ারি শিল্পকে চাঙ্গা করার পথে বাধা হয়ে উঠছে পর্যাপ্ত পশুসম্পদের অভাব। ডেয়ারি শিল্প সমৃদ্ধ হলে গ্রামীণ জনগণের জীবনযাত্রা যেমন সমৃদ্ধ হয়, তেমনই মিল্ক পাউডার আমদানির পিছনে বিদেশি লেনদেন বিনিময় মুদ্রার খরচও কমে। পাশাপাশি ক্যাবিনেট স্থির করেছে, যারা গোমাংস খায়, তাদের জন্য তা আমদানি করে দামে ছাড় দিয়ে সরবরাহ করা হবে। ২০১২-র সেনসাস অনুসারে শ্রীলঙ্কার ২ কোটির বেশি জনসংখ্যার ৭০.১০ শতাংশ বৌদ্ধ, ১২.৫৮ শতাংশ হিন্দু, ৯.৬৬ শতাংশ মুসলিম, ৭.৬২ শতাংশ খ্রিস্টান, অন্যান্য ০.০৩ শতাংশ। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা তো বটেই, হিন্দুরাও গোমাংস খায় না।

সেরা শিরোনাম

Delhi News: রাস্তাঘাট পরিদর্শনে হাজির মন্ত্রী, ফোন বের করে ভিডিও করতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর, ভাইরাল ভিডিও
রাস্তাঘাট পরিদর্শনে হাজির মন্ত্রী, ফোন বের করে ভিডিও করতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর, ভাইরাল ভিডিও
Minister Slaps Man: 'চড়-কাণ্ডে' সাফাই মন্ত্রীর, সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে বললেন, 'আমায় উস্কানি দিয়েছে, পরিবার নিয়ে...'
'চড়-কাণ্ডে' সাফাই মন্ত্রীর, সমাজ মাধ্যমে ভিডিও দিয়ে বললেন, 'আমায় উস্কানি দিয়েছে, পরিবার নিয়ে...'
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget