এক্সপ্লোর

সোস্যাল ডিস্ট্যান্সিং সুনিশ্চিত করতে মদের হোম ডেলিভারি দেওয়া যায় কিনা, রাজ্যগুলিকে ভেবে দেখতে বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে মদ্যপানের জন্য দোকান থেকে সরাসরি মদ, অ্যালকোহল বিক্রি অসাংবিধানিক, বেআইনি ঘোষণার আবেদন পেশ হয়। কিন্তু সেই জনস্বার্থ পিটিশন নাকচ করে দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ।

নয়াদিল্লি: দেশব্যাপী মদের দোকানের বাইরে দীর্ঘ লাইন যাতে না পড়ে, যতটা সম্ভব কম ভিড় হয়, লোকে সোস্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়মবিধি মেনে চলে, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারগুলিকে সরাসরি বিক্রি না করে হোম ডেলিভারির মাধ্যমে মদ সাপ্লাইয়ের প্রস্তাব বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের নিয়মবিধি কিছুটা শিথিল করে মদ সহ বেশ কিছু সামগ্রী কেনাবেচার দোকান খোলার পর সোস্যাল ডিস্ট্যান্সিংয়ের পরামর্শ গুলি মেরে উড়িয়ে রাস্তায় নামে জনতা। বিশেষ করে মদের দোকানগুলির বাইরে ভিড় উপচে পড়ে। ধাক্কাধাক্কি, পুলিশের লাঠি কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে মদ্যপানের জন্য দোকান থেকে সরাসরি মদ, অ্যালকোহল বিক্রি অসাংবিধানিক, বেআইনি ঘোষণার আবেদন পেশ হয়। কিন্তু সেই জনস্বার্থ পিটিশন নাকচ করে দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। বলেছে, আমরা কোনও নির্দেশ দেব না, তবে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য রাজ্যগুলির মদের হোম ডেলিভারি বা ঘুরিয়ে বিক্রির কথা ভেবে দেখা উচিত। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমের পিটিশনের শুনানি করে এই অভিমত জানায় তিন বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কাউল ও বিআর গাভাইয়ের বেঞ্চ। পিটিশনারের তরফে আইনজীবী সাই দীপক সওয়াল করেন, মদ কেনার জন্য লাইনে লোকের সংখ্যা প্রচুর, সেই তুলনায় দোকান কম। ফলে সামাজিক দূরত্ব বিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গাইডলাইন সংশোধন করতে বলুক শীর্ষ আদালত যা রাজ্য়গুলিও মানতে বাধ্য থাকবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget