WB RESULT 2024
কলকাতা
জেলার খবর
ভারত
রাজ্য
খেলা
বিনোদন
ব্যবসা-বাণিজ্য
পুজো পরব
জ্যোতিষ
শিক্ষা এবং চাকরি
অন্যান্য
By: ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 04 Jan 2018 08:11 PM (IST)
কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের সভা ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়। বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবারও রাস্তা অবরোধ করা হয়! পাওয়ার গ্রিডের আঁচে এখনও ফুটছে ভাঙড়। আন্দোলনকারীদের সভা ঘিরে উত্তেজনা ছড়াল বেলঘরিয়া থেকে চিনার পার্ক পর্যন্ত। উঠল পুলিশ দিয়ে আন্দোলন দমনের চেষ্টার অভিযোগ। দিনভর টানটান উত্তেজনার মধ্যে ভাঙড়ে সমাবেশ করল আন্দোলনকারীরা। পাল্টা রণকৌশল ঠিক করতে এককাট্টা হল তৃণমূলের যুযুধান সব শিবির! মাছিভাঙা গ্রামের তপোবন গ্রামে এদিন সভার ডাক দেয় ‘জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি’। অভিযোগ, তার আগে ভয়ের পরিবেশ তৈরি করতে পদ্মপুকুর এলাকায় বোমাবাজি করে তৃণমূল। পাল্টা কোমর বাঁধে আন্দোলনকারীরাও। সকাল সওয়া সাতটা নাগাদ মাছিভাঙা, খামারআইট পাওয়ার গ্রিডের সামনে রাস্তায় ইট ও গাছের গুড়ি ফেলে শুরু হয় অবরোধ। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ে জমায়েত আসা শুরু হয়। অশান্তি মোকাবিলায় তৎপর ছিল পুলিশও। বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসন থেকে সিপিআইএমএল রেডস্টারের এক নেতা-সহ ১২ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে দাবি, এদের মধ্যে ১১ জনই অসমের পাওয়ার গ্রিড আন্দোলনের সঙ্গে যুক্ত! ভাঙড়ের এক আন্দোলনকারী বলেন, নন্দীগ্রাম আন্দোলনেও তো বহিরাগতরা সমর্থন করেছিল। তাদের কি গ্রেফতার করা হয়েছিল। তাহলে অসমের ১১ জনকে কেন গ্রেফতার করা হল। চিনার পার্ক থেকেও প্রায় ৭০ জনকে আটক করে পুলিশ। যা নিয়ে ক্ষোভ উগড়ে দেয় আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে এদিন দুপুরে ভাঙড়ে সভা করেন আন্দোলনকারীরা। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ একাধিক দল ও সংগঠনের নেতৃত্ব। প্রত্যেকেই প্রকল্পের বিরোধিতায় সুর চড়ান। তৃণমূলের অবশ্য দাবি, বহিরাগতরা এসে অশান্তি পাকাচ্ছে ভাঙড়ে। উসকানি দিচ্ছে বিরোধীরা। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, সরকার পাশে আছে। বাইরের লোক যাবে কেন? তাদের ব্যবহার করা হবে কেন? এটা ঠিক নয়। ঘাঁটি গেড়ে বসে পড়লাম, মনে হচ্ছে একটা দেশ। সরকারবিরোধী আন্দোলনে গতি আনার চেষ্টাকে নিন্দা করি। অলীক বাবুরা অলীক স্বপ্ন দেখুক। জমি নেওয়ার সময় এরা কোথায় লুকিয়ে ছিল তা তো জানি না। আন্দোলনকারীরা সবচেয়ে বেশি যার বিরুদ্ধে আঙুল তুলছেন, সেই আরাবুল ইসলাম এদিনও প্রকল্পের পক্ষে সুর চড়িয়েছেন। আরাবুল ইসলাম বলেন, শান্তিপ্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে পাওয়ার গ্রিড হবেই। আন্দোলনে নেই কোনও কৃষক। ক্ষতিপূরণের পরে কীসের ক্ষোভ। ভাঙড়ের পাওয়ার গ্রিড নিয়ে এই চাপানউতোরেরক মধ্যেই রবিবার খামারআইটে পাল্টা সভা করবে তৃণমূল।
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে