News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

বিচারকের উদ্যোগে হোটেলে থেকে মিটমাটের দু’মাসের মধ্যেই ফের সম্পর্কে ফাটল বীরভূমের দম্পতির

FOLLOW US: 
Share:
বীরভূম: বিচারকের উদ্যোগে জুড়েছিল প্রায় ভাঙতে বসা সম্পর্ক। কিন্তু, ভিতরে ভিতরে ফাটল যে রয়েই গিয়েছিল, তা পরিষ্কার হয়ে গেল দু’মাসের মধ্যেই। ফের স্বামী-শ্বশুরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সিউড়ি আদালতের দ্বারস্থ হলেন গৃহবধূ অহনা দাস। কে এই অহনা দাস? ১৭ জানুয়ারি সিউড়ি আদালতে স্বামী গৌতমের থেকে বিবাহ বিচ্ছেদ চান তিনি।কিন্তু, বিচারক দম্পতিকে বলেন, আপনারা তিনদিন সিউড়ির একটি ভাল হোটেলে থাকুন। যাবতীয় খরচ আমার। দু’জনে একসঙ্গে থাকার পর কী মনে হল ১৯ জানুয়ারি আমায় জানাবেন।সেই তিন দিনেই মুছে যায় সব অভিমান। আদালতে হাজির হয়ে গৌতম-অহনা জানান,তাঁদের সমস্যা মিটে গিয়েছে। তাঁরা একসঙ্গে থাকতে চান। একসঙ্গে বাড়িও ফিরে যান তাঁরা। কিন্তু, অহনার দাবি, ক’দিন যেতে না যেতেই ফের তাঁর ওপর মানসিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুর। অসুস্থ হয়ে বাবার বাড়িতে চলে গেলে শ্বশুরবাড়িতে কেউ তাঁর খোঁজও নেয়নি। অভিযোগ জানিয়ে ফের সিউড়ি আদালতের বিচারককেই চিঠি দেন অহনা। বিচারক পুরো বিষয়টা জেলা আইনি পরিষেবা কেন্দ্রে পাঠান। সোমবার গৌতম-অহনাকে ডেকে পাঠানো হয়। গৌতম এলেও, অহনা অসুস্থতার কারণে আসতে পারেননি। দু’জনকে ফের আরেকদিন ডেকে পাঠানো হবে বলে আদালত সূত্রে দাবি। তবে এসব নিয়ে গৌতম বা তাঁর পরিবারের সদস্যদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Published at : 20 Mar 2018 01:57 PM (IST) Tags: crack relation couple Divorce Birbhum

সম্পর্কিত ঘটনা

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

বড় খবর

Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?

Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ