এক্সপ্লোর

বালিতে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ‘পিন্টু আঙ্কল’

হাওড়া: পুলিশের হাতে সূত্র ছিল, দুটো। বাড়ির পাশের রাস্তার সিসিটিভি ফুটেজ। আর মৃতার পাঁচ বছরের শিশুকন্যার বয়ান। পুলিশের দাবি, সিসিটিভির ছবি ততটা স্পষ্ট না থাকায় প্রধান ভরসা ছিল শিশুকন্যার বয়ান। সেই বয়ানের ভিত্তিতেই সোমবার রাতে লিলুয়ার ভাটনগর থেকে দীপক সিংহ নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বালির ১৫১ জিটি রোডের এই বহুতলে দুই মেয়েকে নিয়ে থাকতেন রাখী সিংহ ও মনোজ সিংহ। প্রতিবেশীরা জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি বিকেলে ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন মনোজ। টিউশন পড়তে গিয়েছিল বড় মেয়ে। পাঁচ বছরের ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ছিলেন রাখি। প্রতিবেশীদের দাবি, বিকেল ৪টে নাগাদ, ফ্ল্যাটের ভিতর থেকে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ আসে। বাইরে থেকে বন্ধ থাকা দরজা খুলতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাখি। পাশে কাঁদছে পাঁচ বছরের মেয়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই রাখির মৃত্যু হয়। কিন্তু কে খুন করল রাখিকে? মৃতার ছোট মেয়ের বয়ানে সূত্র পায় পুলিশ। সে জানায়, পিন্টু আঙ্কেল এসেছিল, চা খায় তারপর মাকে মারে। এরপরই শুরু হয় ‘পিন্টু আঙ্কলের’ খোঁজ। পুলিশের দাবি, বাড়ির পাশের রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় জিনস ও গেঞ্জি পরা এক যুবককে সাইকেলে করে চলে যেতে। কিন্তু ছবি ততটা স্পষ্ট ছিল না। এরপরই ‘পিন্টু আঙ্কলের’ সূত্র ধরে শুরু হয় তদন্ত। পুলিশ সন্ধান পায় লিলুয়ার বাসিন্দা দীপক সিংহের। পুলিশ জানতে পেরেছে, রাখির স্বামীর সঙ্গে ব্যাবসা করত দীপক। কয়েক মাস আগে কাজ ছেড়ে দেয় সে। পুলিশের অনুমান, দীপককে রাখি চিনতেন বলেই ঘরে ঢুকতে দিয়েছিলেন। কিন্তু ঘরে ঢুকেই লুঠপাঠ চালাতে শুরু করে দীপক। বাধা দেন রাখি। প্রতিবাদের মুখে পড়ে ছুরি গিয়ে গলা কেটে খুন করে রাখিকে। পুলিশ জানিয়েছে, আধার ও প্যান কার্ড তৈরির কথা বলে বিভিন্ন বাড়িতে গিয়ে আগেও লুঠপাট করেছে দীপক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে লুঠের উদ্দেশ্যেই খুন করেছে দীপক। কিন্তু পরিচয় গোপন রাখতেই কি নাম পিন্টু বলেছিল সে? খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে চলছে জেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget