এক্সপ্লোর

স্মার্টফোন না পেয়ে ‘আত্মহত্যা’ ছাত্রের, স্কুটার কিনে না দেওয়ায় ‘আত্মঘাতী’ ছাত্রী

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান: কোথাও স্মার্টফোন, কোথাও স্কুটার। দাবি মতো জিনিস কিনে না দেওয়ায় অভিমানে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ‘আত্মঘাতী’ ২ পড়ুয়া। স্মার্টফোন কেনা নিয়ে কয়েকদিন ধরেই মা-বাবার সঙ্গে অশান্তি হচ্ছিল সোনারপুরে বাসিন্দা রাহুল সর্দার নামে একাদশ শ্রেণির ছাত্রটির। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। কিন্তু, ঘর থেকে উদ্ধার ছাত্রের ডায়েরিতে আবার মিলেছে এক তরুণীর নাম। হাতে রয়েছে ব্লেড দিয়ে কাটা-র চিহ্ন। যদিও পরিবারের দাবি, কয়েকদিন ধরেই সে মায়ের কাছে একটি দশ হাজার টাকার স্মার্টফোন কেনার জন্য বায়না ধরে। অভাবের সংসারে একমাত্র রোজগেরে বলতে রং মিস্ত্রি বাবা। তিনি এত টাকা কোথা থেকে দেবেন! তা-ও ছেলের মন রাখতে মা ছেলেকে বলেন, তুই পাঁচ-ছ’হাজার টাকার ফোন কেন। আমি টাকা দিয়ে দেব। কিন্তু, ছেলের এক গোঁ। দশ হাজার স্মার্টফোনই চাই। রবিবার সকালে রাহুলের মা-বাবা বাড়ি থেকে বেরোন। সন্ধেয় ফিরে দেখেন, ঘরে ফাঁস দেওয়া অবস্থায় ছেলের দেহ ঝুলছে। তবে রাহুলের ঘর থেকে একটি ডায়েরি মিলেছে, যাতে একটি মেয়ের নাম করে লেখা ‘আই মিস ইউ’। তার হাতে ব্লেড দিয়ে কাটা-র দাগও ছিল। যা প্রশ্ন উস্কে দিয়েছে, তাহলে কি সম্পর্কের টানাপোড়েনে অবসাদে ভুগছিল রাহুল? ছাত্রের মৃত্যুর কারণ ঘিরে ধন্দে তার পরিবারও। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সবদিকই খতিয়ে দেখছে তারা। স্কুটার কিনে না দেওয়ায় ‘আত্মঘাতী’ পূর্ব বর্ধমানের কৃষিখামার এলাকার দ্বাদশ শ্রেণির পড়ুয়া পূজা সরকার। এদিন ঘর থেকে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে বাবার কাছে স্কুটার কেনার আব্দার করে মেয়ে। এই মুহূর্তে কিনে দেওয়ার সামর্থ না থাকায়, টাকা জোগাড়ের জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন বাবা। পরিবারের দাবি, এরপর হতাশ হয়ে পড়ে পূজা। আত্মীয়দের দাবি, রবিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে দেয় পূজা। ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। পরে ওই ঘর থেকেই উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতের বাবা বাসু সরকার বলেন, মেয়ে স্কুটি চেয়েছিল। অনেক দাম, তাই জানুয়ারি মাসে কিনে দেব বলেছিলাম। অভিমানে আত্মঘাতী হয়েছে। মৃতের আত্মীয় রবীন্দ্রনাথ কর বলেন, খুব জেদি ছিল। কিছু বললে সঙ্গে সঙ্গে কিনে দিতে হত। কয়েকদিন আগেই মোবাইল কিনে দেওয়া হয়ছিল। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। ২দিনে আগে একই ঘটনা ঘটে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বাবার কাছে বাইক কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হয় নবম শ্রেণির ছাত্র। ১৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মারিশদায়, একই কারণে এক যুবক আত্মঘাতী হন বলে দাবি পরিবারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict: তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
Iran Israel Conflict:
"পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইজরায়েল..", হুঁশিয়ারি নেতানিয়াহুর ! এবার বড় দাবি চিনের
Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
News Live :'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প
'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প

ভিডিও

Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Embed widget