এক্সপ্লোর

৩ জেলায় চারটি অস্বাভাবিক মৃত্যু

কলকাতা: কেষ্টপুরে বন্ধ দোকানে উদ্ধার দেহ, রিষড়ায় খুন যুবক, দেহ উদ্ধার দুর্গাপুরেও। ব্যারাকপুরে অস্বাভাবিক মৃত্যু এক দুষ্কৃতীর। সোমবার দুপুরে রিষড়ার সন্ধ্যাবাজারে কয়েকজন দুষ্কৃতী গুলি করে স্থানীয় যুবক রোহিত রায়কে। ঘটনাস্থলের মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, রোহিতের বিরুদ্ধে একাধিক চুরি ও লুঠের অভিযোগ রয়েছে। পুরনো কোনও বিবাদের জেরে এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, এক দুষ্কৃতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ব্যারাকপুরেও। পুলিশ সূত্রে খবর, বাড়ির পিছনে পাঁচিলের ধারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বলে সকালে খবর দেন আনন্দপুরী এলাকার বাসিন্দা জয়ন্ত সাঁধুখা। পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহতকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, মৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। চুরি করতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর। সোমবার সকালে কেষ্টপুরের সমরপল্লি এলাকায় বন্ধ বৈদ্যুতিন সরঞ্জামের দোকান থেকে পচা গন্ধ পান স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে দোকান থেকে প্রদীপ বিশ্বাস নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। বুধবার থেকে খোঁজ মিলছিল না প্রদীপের। খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ। আবার দুর্গাপুরের করঙ্কপাড়া শ্মশানের পাশ থেকে সোমবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে কোকওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict: এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
Iran Israel Conflict:
"সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়..", কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদির
Rajya Sabha Election:রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল-বাবুলরা ?
রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল-বাবুলরা ?
Humayun Kabir: এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget