এক্সপ্লোর

PAC chairman controversy: পিএসি-বিতর্কে বিধানসভার ৮ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে গেরুয়া শিবির

দীপক ঘোষ ও মনোজ্ঞা লহিয়াল, কলকাতা: পিএসি বিতর্কে এবার রাজ্য বিধানসভার সব'কটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপির বিধায়করা। দলীয় সূত্রে খবর, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। 

বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্য়ানের পদে আসীন ছিলেন বিজেপি বিধায়করা। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন ৮ বিজেপি বিধায়কই। 

পদত্যাগ করলেন বিজেপির মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, কৃষ্ণ কল্যাণী, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপদ শর্মা, দীপক বর্মণ, অশোক কীর্তনিয়া ও আনন্দময় বর্মণ। এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন যান বিজেপি বিধায়করা। 

বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মুকুল রায়। যদিও, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, বিরোধী বিধায়ক হিসেবেই তাঁকে এই পদ দেওয়া হয়েছে। 

 ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। তৃণমূলনেত্রী সেদিন বলেছিলেন, মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে। ঘরের ছেলে ঘরে ফিরল। 

দু’সপ্তাহ পর অর্থাৎ গত ২৪ তারিখ মুকুল রায়ের পিএসি-র চেয়ারম্যান হওয়ার জল্পনা মাথাচাড়া দিতেই, মমতা জানিয়ে দেন, মুকুল রায় বিজেপির পার্টি মেম্বার। 

দলবদলের পরও বিধানসভায় বিজেপির বেঞ্চে বসায় মুকুল রায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ের মতো একজন নেতা, যিনি বিজেপির হয়ে জিতলেন। তারপর প্রকাশ্যে তৃণমূলে যোগ দিলেন। এখন নির্লজ্জের মতো আমাদের বেঞ্চে বসে আছেন। সিএসি চেয়ারম্যান হবেন বলে কি উনি ত্রিশঙ্কু হয়ে গেলেন? 

এ প্রসঙ্গে অনেকেই মানস ভুঁইয়ার প্রসঙ্গ টেনে আনছেন। যিনি ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। তারপর তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনার মাঝে মানস ভুঁইয়াকে পিএসি চেয়ারম্যান করা হয়। কংগ্রেসের আপত্তি সত্ত্বেও মানস ভুঁইয়া সেই পদ গ্রহণ করেন। এবং কিছুদিন পর তিনি তৃণমূলে যোগ দেন। 

বিজেপি অবশ্য দাবি করছে, অতীতে মানস ভুঁইয়াকে পিএসি চেয়ারম্যান করার সঙ্গে মুকুল রায়ের তুলনা চলে না। শুভেন্দু অধিকারী বলেন, মানস ভুঁইয়াকে মনোনীত করেছিলেন কংগ্রেস ও বামফ্রন্টের ছ’টা কোটা থেকে। মানস তৎকালীন সময়ে দলবদল করেননি। মুকুল তৃণমলের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পড়ে, যোগ দিয়েছেন।

এই প্রসঙ্গ তুলে তৃণমূলের সমালোচনার পাশাপাশি তৃণমূলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকেও পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে বামেরা।

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এ রাজ্যের শাসক দল কোনও সংসদীয় প্রথা মানে না। আর শুভেন্দু তো তখন ওই সরকারের মন্ত্রী ছিলেন, তিনিও তো তখন এই অনৈতিক কাজের কোনও প্রতিবাদ করেননি। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি ভারতবর্ষের পিএসির চেয়ারম্যান। বিরোধীদের চেয়ারম্যান করাটাই রেওয়াজ। এটা ইন্দিরা গাঁধী চালু করেছিলেন। সব রাজ্যে এটাই হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget