প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে অ্যাসিড!

বর্ধমান: প্রেমের প্রস্তাব! প্রত্যাখ্যান করতেই মুখে অ্যাসিড ছুঁড়ে বদলা! আরও একটা মেয়ের জীবন নষ্টের চেষ্টা! পুরো মুখটা ঝলছে গিয়েছে। চিকিৎসকরা বলছেন, একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’র বেডে শুয়ে, যন্ত্রণায় কাতরাচ্ছে বর্ধমানের পূর্বস্থলীর ছোট্ট এই মেয়েটা! মাত্র তেরো বছর বয়সেই সে প্রতিহিংসার শিকার! তার ওপর অ্যাসিড হামলা হয়েছে! পরিবারের দাবি, রবিবার রাতে অষ্টম শ্রেণির এই ছাত্রী বাড়িতে মায়ের সঙ্গে শুয়েছিল। রাত একটা নাগাদ প্রতিবেশী যুবক। গৌরব মন্ডল, জানলার ফাঁক দিয়ে, ঘুমন্ত ছাত্রীর মুখে অ্যাসিড ঢেলে দেয়! চিৎকার শুনে জেগে যান মা। অ্যাসিডের ছিটে লাগে তাঁর গায়েও! দু’জনকেই তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিসের রোষ আছড়ে পড়ল এই স্কুল ছাত্রীর ওপর? কেন তার মুখে অ্যাসিড ঢালল ওই প্রতিবেশী? আক্রান্ত ছাত্রীর মা বলেন, ৩ মাস ধর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, গৌরব। সেটা প্রত্যাখ্যান করায় হামলা। অ্যাসিড হামলায় অভিযুক্ত গৌরব পেশায় রাজমিস্ত্রি। লিখিত অভিযোগ দায়ের হলেও, এখনও তাঁকে ধরতে পারেনি পুলিশ।
Before You Go
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda






















