এক্সপ্লোর

Shantipur: ফের ঘুড়ির সুতো গলায় জড়িয়ে দুর্ঘটনা, শান্তিপুরে শিশুসহ জখম ২

এই নিয়ে চলতি মাসে নদিয়ার শান্তিপুরে ঘুড়ির সুতোয় জখম হয়েছেন চারজন। ঘটনায় শান্তিপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

সুজিত মণ্ডল, শান্তিপুর: আবারও ঘুড়ির নাইলন সুতো গলায় জড়িয়ে জখম হলেন দু'জন। আহতদের মধ্যে সাড়ে তিন বছরের এক শিশুও রয়েছে। এই নিয়ে চলতি মাসে নদিয়ার শান্তিপুরে ঘুড়ির সুতোয় জখম হয়েছেন চারজন। ঘটনায় শান্তিপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, বুধবার সন্ধে প্রথম ঘটনাটি ঘটে শান্তিপুরের ভদ্র কালীতলা এলাকায় রাজ্য সড়কের উপর। সন্ধে প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ সাড়ে তিন বছরের ছেলে আয়ান-কে মোটর বাইকের সামনে বসিয়ে তিন নম্বর ওয়ার্ডে গোপালপুরে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শামিম শেখ। সেই সময় হঠাৎই ঘুড়ির সুতো জড়িয়ে যায় ছোট্ট আয়ানের গলায়। জখম হয় সে। এরপরই তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে শিশুটির গলায় চারটে সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে, ওইদিনই সন্ধে প্রায় সাড়ে ৬টা নাগাদ কৃষ্ণনগরের দিক থেকে শান্তিপুর শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে চেপে ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীতলা পাড়ার বাড়িতে ফিরছিলেন যুবক স্বরূপ ঘোষ। জাতীয় সড়কে হঠাৎই তাঁর গলায় ঘুড়ির নাইলনের সুতো জড়িয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকেও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই জেলা সদর কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর গলায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক। এই পরিস্থিতিতে আক্রান্তদের পরিবারের পক্ষ থেকেও পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে বাড়তি পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনায় বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানার পক্ষ থেকেও একটি প্রচার গাড়ি বের করা হয়। পুলিশের তরফেও ব্যবসায়ী ও ব্যবহারকারীদের নাইলন সুতো ব্যবহার থেকে বিরত থাকার আর্জি জানানো হয়।

একমাসে নাইলন সুতোয় শান্তিপুরে আক্রান্তদের তালিকা গত ২ জুলাই  মোটর বাইকে চেপে ফুলিয়া থেকে শান্তিপুরের ঘোড়ালিয়ায় বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শিব প্রসাদ ঘোষ। ৩৪ নম্বর জাতীয় সড়কে তার থুতনিতে সুতো জড়িয়ে যায়। পরবর্তীতে ব্যবসায়ীর থুতনিতে ১৩ টি সেলাই দিয়ে হয়। এরপর ১১ জুলাই শান্তিপুর ভগবতী দাস রোডের মামার বাড়িতে বেড়াতে এসে মাঠে খেলার সময় পাঁচ বছরের এক শিশুর পায়ে সুতো জড়িয়ে পা কেটে যায়। তাকে ৩ টি সেলাই দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget