এক্সপ্লোর
ফের রেললাইনে ফাটল, আলিপুরদুয়ারে দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস

আলিপুরদুয়ার: ফের রেললাইনে ফাটল। আলিপুরদুয়ারে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা নাগাদ শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পরে বিকট শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝে লাইনে প্রায় ২ ইঞ্চি ফাটল রয়েছে। সেসময় ওই লাইনেই আসছিল নিউ জলপাইগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার। লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রেলকর্মীরা গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন। এর আগে ২৩ জানুয়ারি, কোচবিহারের ঘুঘুমারির কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। এক গ্রামবাসীর তত্পরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় আলিপুরদুয়ার-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন।
Before You Go
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী





















