এক্সপ্লোর

ফেসবুকে আপত্তিকর ছবি, আত্মঘাতী তরুণী, গ্রেফতার প্রাক্তন প্রেমিক

বিষ্ণুপুর: ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট এবং হুমকির জেরে বিষ্ণুপুরে তরুণীর আত্মহত্যার অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রেমিক। সোমবার রাতে বিষ্ণুপুর থানার খড়িবেরিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে দাবি। সোমবার সকালে বিষ্ণুপুর থানার খড়িবেরিয়া এলাকার বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্থানীয় যুবক মিঠুন নস্করের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই মিঠুন ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি পোস্ট করছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি এই কাজ বন্ধ করেননি। সূত্রের খবর, রবিবার রাতে এই নিয়ে ফোনে তরুণীর সঙ্গে মিঠুনের বচসা হয়। তারপরও মিঠুন আপত্তিকর পোস্টগুলি না সরানোয় রাতে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। সোমবার তরুণীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মিঠুন শুধু ফেসবুকে আপত্তিকর পোস্ট করেই থামেনি। সেই ছবি নিয়ে ব্ল্যাকমেলের পাশাপাশি প্রাক্তন প্রেমিকাকে উত্যক্তও করতেন। তরুণীর দেহ উদ্ধারের পরই মিঠুন, তাঁর বাবা ও দিদির বিরুদ্ধে থানায় অভিযোগ করে পরিবার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতে বিষ্ণুপুর থানার খড়িবেরিয়া থেকেই মিঠুনকে গ্রেফতার করা হয়। মিঠুনের বাড়িও খড়িবেরিয়ায়। তবে পুলিশ সূত্রে দাবি, তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি। মিঠুনের বাবা ও দিদির খোঁজে তল্লাশি চলছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget