এক্সপ্লোর

কেন্দ্রীয় অনুদানের টাকা কোথায় গেল? জবাব দিন মমতা, তোপ অমিত শাহর

কলকাতা: রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি সভাপতি অমিত শাহর। তিনি দাবি করলেন, কেন্দ্রীয় অনুদানের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সেই টাকা কোথায় গেল, তার হিসেব চাইলেন বিজেপি সভাপতি। সিন্ডিকেটের প্রসঙ্গে তুলে খোঁচা দিলেন রাজ্যের তৃণমূল সরকারকে। আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ানোর পাশাপাশি দলীয় কর্মীদের উজ্জীবিতও করলেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, বাংলার মতো রাজনৈতিক হিংসা আর কোথাও হয় না। তাঁর প্রশ্ন, এটাই কি রবীন্দ্রনাথ-বিবেকানন্দর বাংলা? কেউ কি নিজের রাজনৈতিক আদর্শ প্রকাশ করতে পারবে না? এ ধরনের হিংসা হলে বাংলায় উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, বাম সরকারকে সরিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। কিন্তু এরপরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এখন তৃণমূল হামলা চালাচ্ছে। এই হামলা যত হবে বিজেপি ততই শক্তিশালী হবে। বিজেপি কর্মীরা তৃণমূলের অত্যাচারের মোকাবিলা করবে। বাংলায় বিজেপির অগ্রগতি কেউ রুখতে পারবে না। যাঁরা তৃণমূলের হাতে আক্রান্ত তাঁদের সামলাবে দল। পরের বার বাংলার নির্বাচনে বিজেপি জয়ী হবে বলেও দাবি করেছেন তিনি। মমতার আমলে বাংলার কোনও উন্নতি হয়নি বলেও দাবি করেছেন বিজেপি সভাপতি। কলকাতার আইসিসিআর-এ বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকে একহাত নিয়ে বিজেপি সরকারের সাফল্যের দাবি করেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের জমানায় দুর্নীতির অভিযোগ উঠত। তিন বছর পরও বিজেপি সরকারের বিরুদ্ধে এখনও কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। মমতার মতো কট্টর বিরোধীরাও বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ তুলতে পারেননি। অমিত শাহ বলেছেন, আগের ইউপিএ সরকার সিদ্ধান্তহীনতায় ভুগত। তিন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যা ঐতিহাসিক । অমিত শাহর দাবি, মোদী সরকার প্রমাণ করে দিয়েছে, গ্রাম ও শহর, একইসঙ্গে দুয়েরই বিকাশ হতে পারে। জনকল্যাণের সঙ্গে সংস্কারও হতে পারে। মোদী সরকার গরিবের সরকার বলেও দাবি করেন তিনি। জনধন অ্যাকাউন্ট প্রকল্পকে মোদী সরকারের বড় সাফল্য বলে দাবি করেন তিনি। এর ফলে আর্থিক সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ছে।এতে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি রোখা গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহর প্রতিশ্রুতি, ২০১৮-র মধ্যে সব গ্রামে বিদ্যুৎ‍ পৌঁছে যাবে। পাঁচ বছরে পাঁচ কোটি গরিব মানুষকে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জিডিপির হার গোঁত্তা খাওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। কিন্তু সেই সমালোচনা উড়িয়ে অমিত শাহর দাবি, বিশ্বে সবচেয়ে দ্রুত গতির আর্থিক বৃদ্ধি ভারতের। নোট বাতিল, জিএসটি, সার্জিক্যাল স্ট্রাইক মোদী সরকারের অন্যতম সাফল্য বলে দাবি করেছেন তিনি। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও মোদী সরকারের কৃতিত্ব দাবি করেছেন বিজেপি সভাপতি। অমিত শাহর অভিযোগ, মমতার সরকারের আমলে রাজ্যে জাল নোটের রমরমা চলছে। খাগড়াগড় বিস্ফোরণের প্রসঙ্গ তুলেও মমতাকে নিশানা করেছেন তিনি। দু্র্গাপুজোর বিসর্জন ইস্যুতেও তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন অমিত শাহ। মমতা ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন বলেও অভিযোগ অমিত শাহর।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget