এক্সপ্লোর

ফের বিজেপিকে ভোট? উন্নয়ন বন্ধ, নির্দেশ অনুব্রতর, বললেন, 'কিছু পেতে হলে কিছু দিতে হবে'

'যেখানে বিজেপিকে ভোট, সেখানে বন্ধ করে দিন উন্নয়নের কাজ।' নলহাটিতে দলীয় সভায় অনুব্রত মণ্ডলের নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক। অনুন্নয়নের জন্যই তৃণমূলের উপর ক্ষুব্ধ মানুষ। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পাল্টা কটাক্ষ বিজেপির।

নলহাটি: 'যেখানে বিজেপিকে ভোট, সেখানে বন্ধ করে দিন উন্নয়নের কাজ।' নলহাটিতে দলীয় সভায় অনুব্রত মণ্ডলের নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক। অনুন্নয়নের জন্যই তৃণমূলের উপর ক্ষুব্ধ মানুষ। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পাল্টা কটাক্ষ বিজেপির। ফের বিতর্ক, ফের অনুব্রত মণ্ডল। নলহাটির সভায় নির্বাচন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। রবিবার নলহাটি ১ নম্বর ব্লকে তৃণমূলের বুথভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়। বাহাদুর পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীর মুখে বিজেপির কাছে হারানো ভোট পুনরুদ্ধার সম্ভব নয় শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। ৮৮ নং বুথ সভাপতিকে অনুব্রত প্রশ্ন করেন, 'কি রেজাল্ট হয়েছে?' তৃণমূল নেতা উত্তর দেন, '৫৫০ ভোটে হেরে আছি।' অনুব্রত জানতে চান, 'রিকভারি হবে?' ৮৮ বুথ সভাপতি বলেন,'হিন্দু প্রধান গ্রাম। সব বিজেপি। হবে না স্যার।' অনুব্রত প্রশ্ন করেন, 'কেন ওখানে উন্নয়ন হয়নি?' ৮৮ বুথ সভাপতি বলেন, 'অনেক করেছি। কিন্তু ওরা দেবে না।' সব শুনে অনুব্রতর মন্তব্য, 'তাহলে উন্নয়ন বন্ধ করে দিন।' অনুব্রতর সাফ যুক্তি কিছু পেতে হলে কিছু তো দিতে হবেই! ৯৫ নং বুথ সভাপতিকে অনুব্রত প্রশ্ন করেন, 'কত ভোটে হেরে আছো।' ৯৫ নং বুথ সভাপতি উত্তর দেন, '৩৭১ ভোটে।' অনুব্রত প্রশ্ন করেন, 'কেন হারলে?' ৯৫ নং বুথ সভাপতি বলেন, 'আমাদের গ্রামে একটা নদী আছে, যাতায়াতের জন্য একটা ব্রিজ দরকার। আমারা ২০১৩ সালে করে দেব বলেছিলাম। কিন্তু হয়নি। সেজন্য আমরা পিছিয়ে আছি। মানুষ আমাদেরকে ভালোবাসে না।'  অনুব্রত বলেন, '৩৪ বছর বামফ্রন্ট করে নাই,৭০ বছর কংগ্রেস কিছু করে নাই, ২০১৪ সালে বিজেপি করে নাই। ২১ সালে পরে দেখব। কিছু দিতে গেলে কিছু পেতে হয়। একতরফা হয় না। আগে দাও নিশ্চয় দেব।' বিজেপির অবশ্য কটাক্ষ, এতদিন কোনও কাজ করেনি বলেই তৃণমূলের উপর ক্ষুব্ধ মানুষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'অনুন্নয়নের রাজনীতি শুরু করেছে টিএমসিপি। বিভিন্ন জেলার পঞ্চায়েত সমিতিতে যেখানে বিজেপি জিতেছে, সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। সমিতির সদস্যদের জেলে ঢোকানো হচ্ছে।' এই প্রথম নয়, এর আগেও ভোট নেই, তো কাজও নেই-এর ফরমান ঘিরে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও সেবার এক সপ্তাহের মধ্যেই সুর বদলে মহম্মদবাজারের কর্মিসভার মঞ্চ থেকে দল না দেখে রাস্তার কাজ করার নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি। কিন্তু, সেই অনুব্রতর মুখেই ফের বিজেপিকে ভোট দিলে উন্নয়নের কাজ বন্ধ করার নির্দেশ। যা ঘিরে তুঙ্গে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের
Assembly Signature Controversy: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই, নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়
TMC Councillor Arrested: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে নিয়ে গেল পুলিশ ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাঁকে আদালতে পেশ পুলিশের ?
WB News Live: বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন
বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget