এক্সপ্লোর

এবার ক্যানিংয়ে বেআইনি কারখানার হদিশ, বাজেয়াপ্ত অস্ত্র তৈরির সরঞ্জাম, জাল নোট

দক্ষিণ ২৪ পরগনা: রবীন্দ্রনগর, বারুইপুর, মহেশতলার পর এবার ক্যানিং।২ দিনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ফের মিলল অস্ত্র কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ক্যানিং থেকে পুলিশ গ্রেফতার করে শামসুদ্দিন সরদার নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ক্যানিং-এরই আমতলা গ্রামের আবু সিদ্দিকি লস্করের বাড়িতে হানা দেয় তারা। উদ্ধার হয় ৫টি ওয়ান শটার, ৬টি ওয়ান শটার তৈরির সরঞ্জাম, লেদ ও ড্রিল মেশিন এবং ২০ হাজার টাকার জাল নোট। বাড়িতে অস্ত্র কারখানা চালানোর অভিযোগে আবু সিদ্দিকি লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা জানতে জেরা করা হচ্ছে ধৃতকে। মাত্র ২ দিন আগে , গত ২ অক্টোবর অস্ত্র কারখানার হদিশ মেলে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। নিউ পাঁচুর মোল্লাপাড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৫০টি নাইন এমএম ও সেভেন এমএম পিস্তল। পাওয়া যায় ৫টি লেদ মেশিনও। পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ৫-৬ জন এই বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র কারখানা চালাত। তারা পালিয়ে গেলেও, বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। তার আগে গত ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে বারুইপুরের বেগমপুরে বাপি হালদারের বাড়িতে যৌথভাবে হানা দেয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ ও বারুইপুর থানা।  পুলিশের দাবি, উদ্ধার হয় ৩৬ রাউন্ড গুলি, গুলি তৈরির প্রচুর সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়  সিপিএম পঞ্চায়েত সদস্যের স্বামী বাপিকে। ৭ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনারই মহেশতলাতেও হদিশ মেলে বিশাল অস্ত্র কারখানার। উদ্ধার ওয়ান শটার, নাইন এমএম পিস্তল-সহ ১০১টি অস্ত্র, ৯ কেজি বিস্ফোরক। গ্রেফতার করা হয় অস্ত্র কারখানার মালিক সহ ৫ জনকে। এই তালিকায় এবার যুক্ত হল ক্যানিং। এক মাসের মধ্যে জেলার চারটি জায়গায় অস্ত্র কারখানার হদিশ মেলায় কপালে চিন্তার ভাঁজ জেলা পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget