এক্সপ্লোর

৪১ বছর ধরে সোনাঝুরিতে গাইছেন গান, কিন্তু অধরা স্বীকৃতি-পাননি শিল্পী ভাতাও, মন ভালো নেই সনৎ দাস বাউলের

আজকে গান গাইতে পাচ্ছি। এরপর আবার হরিবোল বলে গান হয়তো গাইতে পারব না।

আবীর দত্ত, বোলপুর: দুপুর থেকে সন্ধে টানা গান গেয়ে উপার্জন ২৫০ টাকা । আবার কোনও দিন কিছুই মেলেনা । শিল্পী হলেও পাচ্ছেন না শিল্পী ভাতার টাকা । ১৫ বছর বয়স থেকে বাড়িতে আর সোনাঝুরি এই হচ্ছে সীমানা । ৪১ বছর ধরে বাউল গান গেয়েও শিল্পী তকমা আদৌ আছে কিনা তা নিয়ে সন্দেহ খোদ বোলপুরে দিগন্তপল্লির বাসিন্দা সনৎ দাস বাউলের । তাই মন ভালো নেই তার। "কেউ আমারে দিল ব্যথা, কেউ নিল আপন করে, বাউল জীবনটারে " এই গান যখন এক বাউল সোনাঝুরিতে গাইছে কেউ নেই, সামনে আসছেও না কেউ সামনে । এই গানের থেকে, "মনের মানুষ, পীড়িত করোনা, সোহাগ চাঁদ শুনতে চায় সবাই" জানালেন, সনৎ দাস বাউল। আসলে নিজের কিছু কথা গান দিয়ে বোঝাতে চান । চেষ্টাই করে যাচ্ছেন । যেমন চেস্টা করেছেন ২০১৪ থেকে শিল্পী ভাতার জন্য । এখনো পর্যন্ত হয়নি । আদৌ কী পাবো? প্রশ্ন ৪১ বছর ধরে সোনাঝুরিতে গান গেয়ে যাওয়ার এই বাউলের । কেউ বুকিং করে যদি নিয়ে যায় তাহলে হাজার টাকা পারিশ্রমিক নেন আবার গ্রুপে গেলে সাড়ে তিন হাজার টাকা নেন। কিন্তু দরদাম করে প্রায়  প্রত্যেকেই দাম কমিয়ে দেন । সোনাঝুরিতে কয়েক হাজার বাউল থাকলেও সবাই কি ভালো আছে প্রশ্ন সনদ দাস বাউলের। কথা দিয়েও কেউ কথা রাখেনি আক্ষেপ তাঁর। "আমি ও আমার স্ত্রী ছাড়াও তিন মেয়ে আমার আছে। তিন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি.পড়াশোনা বেশিদূর কাউকেই করাতে পারেনি তার কারণ টাকা নেই। যেদিন গাঙ্গে কোন উপার্জন হয় না। সেদিন খাওয়া-দাওয়া হরিবোল হয়ে যায়। ২০১৪ সাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক জায়গায় গেছি কিন্তু শিল্পী ভাতা পাচ্ছি না আমি । সবাই শুধু গান শুনতে আসে, ছবি তোলে। আর বেশিরভাগই চলে যায়। আমি তাকিয়ে থাকি কিন্তু তারা চলে যায়। শিল্পী তো মুখ ফোটে টাকা চাইতে লজ্জা লাগে। তাই আমার এই ছটা বাদ্যযন্ত্র দিয়েই গান গাওয়া হয়ে যায়। শেষ বয়সে আর কিছু আশা ও তাই রাখিনা। আজকে গান গাইতে পাচ্ছি। এরপর আবার হরিবোল বলে গান হয়তো গাইতে পারব না। বাড়িতে অন্য কেউ বাউল নেই। শুধু আমি। বাবার কথা শুনে চাষবাস করতে যাইনি। গানের উপরে মনটা ছিল। তাই আজও গান গেয়ে যাই।' যদিও  বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন, "পাঁচ হাজারের ওপর বাউল আমাদের জেলা থেকে শিল্পী ভাতা পায়ে, বড়ো জোর ১০০ শিল্পী হয়তো বাকি আছে, সেটাও হয় যাবে, কোনো অসুবিধা থাকবে না ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget