এক্সপ্লোর

Bengal BJP Crisis: ‘দল ছাড়ছি না, ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম’, নাম না করে দিলীপকে জবাব তথাগতর

Bengal BJP Tathagata Roy: বিধানসভা ভোটে পরাজয় থেকে দল পরিচালনা - একের পর এক ইস্যুতে নিয়ে দিলীপ ঘোষের সমালোচনা করেছেন তথাগত রায়। গতকাল  তথাগত রায়ের ধারাবাহিক আক্রমণের জবাব দিলেন দিলীপ ঘোষ।

কলকাতা: দল ছাড়তে বলায় ফের  দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে খোঁচা দলের নেতা তথাগত রায়ের। ফের ট্যুইট করে নাম না করে তিনি আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে।  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগতর ট্যুইট, ‘আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। এই অবস্থাতেই যাত্রায় বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম।কিন্তু এখনই তা হচ্ছে না।’

এভাবে বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতির বাগযুদ্ধ আরও তীব্র হল। দল ছেড়ে দিন। গতকাল নাম না করে তথাগত রায়কে আক্রমণ করেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। গুরুত্ব দিচ্ছি না বলে তা আমলই দেননি তথাগত রায়। কোন্দল নিয়ে খোঁচা দিতে গিয়ে তথাগত রায়ের সঙ্গে তরজায় জড়ান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বিধানসভা ভোটে পরাজয় থেকে দল পরিচালনা - একের পর এক ইস্যুতে নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করেছেন বিজেপি নেতা তথাগত রায়। গতকাল  বিজেপি নেতা তথাগত রায়ের ধারাবাহিক আক্রমণের জবাব দিলেন দিলীপ ঘোষ। গতকাল দিলীপ ঘোষ বলেন, কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল সবথেকে বেশি যাঁদের দিয়েছে, তাঁরাই দলের সবথেকে বেশি ক্ষতি করেন। এটাই দুর্ভাগ্য আমাদের। 

উত্তরসূরীকে বিঁধে পাল্টা তথাগত রায় ট্যুইটে লেখেন, এর জবাব দিলীপ ঘোষ বুঝতে পারবেন না, তাই পণ্ডশ্রম করে লাভ নেই। এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।

বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতির বাগ্‍‍যুদ্ধের আবহে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটে লেখেন,রাজ্যপাল পদ শেষ হলে বাংলায় নেতা হতে এসেছিলেন তথাগত। দিলীপ ঘোষ ঢুকতে দেননি।দিলীপবাবু তো নিজে তবু বিধায়ক, সাংসদ হয়েছেন। এই ভাঁড়সম্রাট তথাগত, দিলীপবাবুর জুতো পালিশের যোগ্য নন। রোজ অবসাদ থেকে বিষোদ্গার করছেন টুইটে।গেঞ্জি, জাঙ্গিয়া আর টুইট ছাড়া এটার আছেটা কী?

তৃণমূলের কটাক্ষের জবাব দিতে দেরি করেননি তথাগত রায়। কুণাল ঘোষকে বিঁধে ট্যুইটে তিনি লেখেন,  সারদা কেসে জেলে গিয়ে, জামিন পেয়ে অতীতের পাপ স্খালন করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মমতাপন্থী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় খুনখারাপি করার হুমকি পর্যন্ত দিচ্ছে!
 
সবমিলিয়ে বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতির বাগযুদ্ধ এবং তা নিয়ে তৃণমূলের কটাক্ষ অন্য মাত্রা জুড়েছে বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget