এক্সপ্লোর

বেঙ্গালুরুতে নিখোঁজ বাঁকুড়ার বাঙালি ইঞ্জিনিয়ার

বাঁকুড়া: বেঙ্গালুরুতে রহস্যময়ভাবে নিখোঁজ বাঙালি ইঞ্জিনিয়র! প্রায় দেড়মাস ধরে যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। বন্ধ মোবাইল ফোন, অফিসের সহকর্মী কিম্বা বন্ধু-বান্ধব-- বাঁকুড়ার অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নেই কারও কাছে। বাঁকুড়ার কেশিয়াকোলের মধ্যবিত্ত পরিবারের সন্তান অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২০১২-তে প্রথম এক বহুজাতিক সংস্থায় চাকরি পেয়ে পাড়ি দেন হায়দরাবাদে। ২০১৪-তে বদলি হন বেঙ্গালুরুতে। গত ৩ বছর ধরে বেঙ্গালুরু শহরেই পেয়িং গেস্ট থাকতেন অরিজিৎ। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। পরিবারের দাবি, গত ১৯ জানুয়ারি রাতে অরিজিৎ-এর সঙ্গে তাঁদের শেষবার কথা হয়। পরের দিন থেকে আর অরিজিৎ-এর সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। বন্ধ মোবাইল ফোনও। পরের কয়েকটা দিন অরিজিৎ-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে পরিবার। কিন্তু, কোনও কুলকিনারা মেলেনি। গত ২৮ জানুয়ারি অরিজিৎ-এর খোঁজে বেঙ্গালুরু যান আত্মীয়রা। সেখানে পৌঁছনোর পর প্রথমেই, অরিজিৎ যেখানে পেয়িং গেস্ট থাকতেন, সেখানে যান তাঁরা। জানতে পারেন, গত ২৭ জানুয়ারি থেকে আর ওই বাড়িতে আসেননি অরিজিৎ। যে সংস্থায় কাজ করতেন, সেখান থেকেও বিশেষ কিছু জানা যায়নি। শেষমেষ বেঙ্গালুরু পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবার। গত ১৫ ফেব্রুয়ারি ফের বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দেড়মাস অতিক্রান্ত। কিন্তু, এখনও অরিজিৎ-এর সন্ধান দিতে পারেনি বেঙ্গালুরু কিম্বা বাঁকুড়া পুলিশ।

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Nandigram By Election 2026: উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
উপনির্বাচনের আগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ
Debjit On Kunal Ghosh: BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগে সরব কুণাল, কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিতের ?
Kunal Ghosh Car Attack: কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..
কুণাল ঘোষের গাড়িতে হাতুড়ি ও রিভলভার নিয়ে 'হামলা', ‘ফলো’ করা হচ্ছিল বিধায়কের বাড়ির সামনে থেকেই, ফুলবাগান মোড় আসতেই..

ভিডিও

Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget