এক্সপ্লোর

ভাঙড়: গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে চলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়কাণ্ডে সবপক্ষকে নিয়ে একসঙ্গে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভাঙড়ে বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূতিও নিয়েছে রাজ্য সরকার। গতকাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ফের উত্তপ্ত হয় ভাঙড়। পড়ে বোমা, চলে গুলি। এই প্রেক্ষিতে এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক বসে। সেখানে তলব করা হয় শোভন চট্টোপাধ্যায়, রেজ্জাক মোল্লা, আরাবুল ইসলাম ও কাইজার আহমেদদের। ভাঙড় কেন ফের অশান্ত, তাই নিয়ে আলোচনা হয়। রাজনৈতিকভাবে পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সবপক্ষকে একসঙ্গে চলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আলোচনার পর রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি, সূত্রের খবর, যাঁদের জমির উপর বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনাচিন্তা করছে সরকার। এছাড়াও, ভাঙড়ে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা করছে রাজ্য। গীতাঞ্জলি আবাসন সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

bhangar-clash এদিকে, বিদ্যুৎ প্রকল্প ঘিরে অশান্তির ঘটনায় এখনও থমথমে ভাঙড়। সকালে অনন্তপুর মোড় এলাকায় উদ্ধার তাজা বোমা। গতকাল রাতভর ওই এলাকায় চলে পুলিশি টহলদারি। বিভিন্ন এলাকায় বসেছে পুলিশ পিকেট। গতকাল বিদ্যুৎ প্রকল্পের সামনে থেকে বাইক মিছিল বের করে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। অভিযোগ, অনন্তপুর মোড়ের কাছে পৌঁছলে মিছিল লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়া হয়। বেশ কয়েকটি গাড়ি ও বাইকে অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনকারীদের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, এলাকাকে অশান্ত করতে চেয়েছিল সশস্ত্র আন্দোলনকারীরা। ঘটনায় তৃণমূলের ৩ জন এবং আন্দোলনকারীদের ২ জন আহত হন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন, ভাঙড়ে আজ ফের মিছিল করে আন্দোলনকারীরা। পাওয়ার গ্রিড সংলগ্ন গ্রামবাসীদের নিয়ে মিছিল হয়। আগামীকাল, মিছিল করবে তৃণমূল।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget