এক্সপ্লোর

Bhangar TMC Leader Statement: তৃণমূলে আত্মসমর্পণ না করলে মিলবে না ১০০ দিনের কাজ, বিতর্কিত মন্তব্য ভাঙড়ের শাসক দলের নেতার

তৃণমূল প্রধানের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : একশো দিনের কাজের প্রকল্পে আমরা-ওরা রাজনীতির অভিযোগ উঠল ভাঙড়ে। তৃণমূল নেতা তথা ভোগালি দুনম্বর গ্রামপঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেনের হুঁশিয়ারি, আইএসএফ কর্মী সমর্থকদের তৃণমূলের কাছে আত্মসমর্পণ করতে হবে। তা না করলে ফুরফুরা শরিফে গিয়ে একশো দিনের কাজ করতে হবে তাঁদের। তৃণমূল প্রধানের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 

আবারও বিতর্কে তৃণমূল নেতা মোদাসসের হোসেন! সোমবার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যে শোরগোল তৈরি হয়েছে। সরাসরি আইএসএফের নাম না নিলেও, নিশানায় কারা, তা তাঁর কথা থেকেই স্পষ্ট। তৃণমূল নেতা তথা ভোগালি দুনম্বর গ্রামপঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন সভামঞ্চে দাঁড়িয়ে বলেছেন, 'যারা খামে ভোট দিয়েছে, তাদের আমাদের কাছে সারেন্ডার হতে হবে। না হলে তাঁদের ফুরফুরা শরিফে গিয়ে ১০০ দিনের কাজ করতে হবে। তাঁদের জন্য এখানে কাজ নেই।'

এবার বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেধে ভোটে লড়ে আব্বাস সিদ্দিকির আইএসএফ। তৃণমূলকে হারিয়ে শুধুমাত্র ভাঙড় বিধানসভা আসনে জয়ী হয় তারা। ভোটের ফল বেরোনোর পর, এবার একশো দিনের কাজের প্রকল্পে কাজ পেতে হলে, ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের সামনে শর্ত রাখলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান! আইএসএফ কর্মীদেরকে 'সারেন্ডার' করতে হবে বলেই হুমকি দিলেন তিনি।

১০০ দিনের কাজ নিয়ে ‘আমরা-ওরা’ করার ব্যাপারে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, 'এই ধরনের মন্তব্য সংবিধান পরিপন্থী। যাঁরা জনপ্রতিনিধি তাঁদের উচিত সবাইকে নিয়ে কাজ করা, সবাইকে পরিষেবা দেওয়া। কে আইএসএফ করেছে, কে অন্য দল করছে, সেটা দেখা তাদের কাজ নয়। প্রত্যেক জনপ্রতিনিধির উচিত দলের ঊর্ধ্বে গিয়ে কাজ করা।'

সম্প্রতি বিরোধী দলের ১৮ জন কর্মী সমর্থককে সামাজিক বয়কটের ডাক দিয়ে তৃণমূলের নামে পোস্টার পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা গ্রামে। তা নিয়ে বিতর্ক চরমে ওঠে। যদিও, সেই অভিযোগ অস্বীকার করেছিল শাসক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget