এক্সপ্লোর

Bhatpara: ভাটপাড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ অর্জুন ঘনিষ্ঠ ৩ বিদায়ী কাউন্সিলরের

রবিবার সন্ধ্যায় সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ তিন বিদায়ী কাউন্সিলর দলবল নিয়ে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনমন্ত্রী তথা জেলা  তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

সমীরণ পাল, ভাটপাড়া: ভাটপাড়ায় বিজেপির বড় ভাঙন। তিন কাউন্সিলর সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে। রবিবার সন্ধ্যায় সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ তিন বিদায়ী কাউন্সিলর দলবল নিয়ে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনমন্ত্রী তথা জেলা  তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

গেরুয়া ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন  সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সাউ ও তাঁর স্বামী অরুন সাউ। এছাড়াও ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদব। প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল ও যুব নেতা তরুণ সাউ।

এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, নারায়ণ গোস্বামী ও সোমনাথ শ্যাম। তাছাড়া উপস্তিত ছিলেন ভাটপাড়া শহর ও জগদ্দল শহর তৃণমূল সভাপতি যথাক্রমে দেবজ্যোতি ঘোষ ও জিতেন্দ্র সাউ, তৃণমূল নেতা গোপাল রাউত, অমিত সাউ প্রমুখ।

বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের পর থেকেই দলে ভাঙন শুরু হয়েছে। গতকালই পদত্যাগ করেছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি খালেক বিশ্বাস। জিইয়ে রাখলেন তৃণমূলে ফেরার জল্পনা। ২০১৯-এ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খালেক বিশ্বাস। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির সংখ্যালঘু মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি করা হয়। পদত্যাগী বিজেপি নেতার দাবি, পদ দেওয়া হলেও, দলে কোনও জায়গা পাননি। সেই কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের কটাক্ষ, রাজ্যজুড়ে বিজেপি ছাড়ছে নেতা-কর্মীরা। পদত্যাগের বিষয়টি জানা নেই, খোঁজ নেওয়া হবে। তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি জেলা নেতৃত্ব।

এদিকে কিছুদিন আগে জঙ্গলমহলেও বিজেপিতে ভাঙন দেখা দিয়েছিল। ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। বিধানসভা ভােটের পর বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। এবার সেই ছবিটা দেখা গেল ঝাড়গ্রামেও। যে এলাকাকে বিজেপির আঁতুড়ঘর বলা হয়, এবার সেই আঁতুরঘরেই ভাঙন ধরাল তৃণমূল। এর আগে সাঁকরাইলের রোহিনী গ্রাম পঞ্চায়েতও দখল করে তৃণমূল। ছত্রী গ্রাম পঞ্চায়েতও বিজেপির হাতছাড়া হয়েছিল। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget