এক্সপ্লোর

ভাটপাড়া পুরসভা: সকালে সাফল্য, বিকেলে ধাক্কা খেল তৃণমূল, অনাস্থা বৈঠক, ভোটাভুটি খারিজ করে দিল হাইকোর্ট

উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা কার? তা নিয়ে বৃহস্পতিবার দিনভর চলল টানটান নাটকীয়তা।সকালে সাফল্যের মুখ দেখলেও, বিকেলে বড়সড় ধাক্কা খেল তৃণমূল।

কলকাতা: উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা কার? তা নিয়ে বৃহস্পতিবার দিনভর চলল টানটান নাটকীয়তা।সকালে সাফল্যের মুখ দেখলেও, বিকেলে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। সকালে অনাস্থা বৈঠকে ১৯-০ ব্যবধানে জয় পায় তৃণমূল।কিন্তু, দুপুর গড়িয়ে বিকেল হতেই স্বস্তি গেরুয়া শিবিরে।তৃণমূলের অনাস্থা বৈঠক, ভোটাভুটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা রায়ে জানিয়েছেন, ৩০ ডিসেম্বর যে ৩ তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন এবং যার প্রেক্ষিতে বৃহস্পতিবার যে বৈঠক ও ভোটাভুটি হয়েছে, তা খারিজ করা হল। পুর আইন মেনেই পরবর্তী কাজ করতে হবে। ভাটপাড়া পুরসভা নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির জয়ের পরেই মুকুল রায় ও অর্জুন সিংহের খাসতালুক বলে পরিচিত কাঁচরাপাড়া,নৈহাটি,হালিশহর,গারুলিয়া ও বনগাঁ পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। কয়েক মাসের ব্যবধানে একে সবগুলিই পুনর্দখল করে তৃণমূল। শুধু বাকি ছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া পুরসভা। যার চেয়ারম্যান ছিলেন, অর্জুনের ভাইপো সৌরভ সিং! গত ৬ই ডিসেম্বর অর্জুনের ভাইপোর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। পুর আইন অনুযায়ী, অনাস্থা আনার ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকতে হয় পুর প্রধানকে। পুরপ্রধান বৈঠক না ডাকলে ৭ দিনের মধ্যে তা ডাকতে পারেন উপ-পুরপ্রধান।তা-ও না হলে, ৩ কাউন্সিলর বৈঠক ডাকতে পারেন। সেই ক্ষমতা বলে বৃহস্পতিবার অনাস্থা বৈঠক ডাকেন ভাটপাড়া পুরসভার তিন তৃণমূল কাউন্সিলর। এদিন সকাল থেকেই পুরসভা চত্বরে ছিল কড়া নিরাপত্তা। সকাল দশটার পর থেকেই একে একে পুরসভায় আসতে শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। কিন্তু এদিন পুরসভায় আসেননি কোনও বিজেপি কাউন্সিলর। শেষমেষ অনাস্থা বৈঠকে ১৯-০ ভোটে জয়ী হয় তৃণমূল। ভোটে হারার পর অনাস্থা বৈঠককে বেআইনি দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আর এরপরই আদালত তৃণমূলের অনাস্থা বৈঠক ও ভোটাভুটি খারিজ করে দেয়। ভাটপাড়া পুরসভায় মোট আসন ৩৫টি। একজন কাউন্সিলর মারা গিয়েছেন।প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিংহ এখন সাংসদ হওয়ায় তাঁর আসনটি ফাঁকা। অর্থাৎ এই মুহূর্তে ভাটপাড়া পুরসভার কাউন্সিলরের সংখ্যা ৩৩।তার মধ্যে ১৯ কাউন্সিলরের সমর্থন নিয়ে এদিন অনাস্থা বৈঠকে জয়ী হয় তৃণমূল। কিন্তু, হাইকোর্টে ধাক্কা খেল তারা। এরপর ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ কী হয়, সেদিকেই সবার নজর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget