এক্সপ্লোর

Binnaguri Elephant Died: সকালে অসুস্থ, বিকেলে বিন্নাগুড়ি সেনা ছাউনিতেই মৃত্যু হাতির

ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির ভেতরে মৃত্যু হল একটি অসুস্থ হাতির। সেনা ছাউনির জাওয়ানরা নর্থ জোনে একটি পূর্ণবয়স্ক হাতিকে শুয়ে কাতরাতে দেখেন সকালে। বিকেল ৪.৩০ এ মারা যায় হাতিটি।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির ভেতরে মৃত্যু হল একটি অসুস্থ হাতির। এই হাতিটি অসুস্থ ছিল। এদিন সকালে হঠাৎই হাতিটিকে বন বিভাগের কর্মীরা ও সেনা ছাউনির ভেতরে কিছু লোক দেখতে পান প্রথমে। জানা গিয়েছে হাতিটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে। বিকেল ৪.৩০ এ মারা যায় হাতিটি।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ডুয়ার্সের বিন্নাগুড়ির এই এলাকায় একদন হাতির পালকে দেখা যাচ্ছিল। বেশ কয়েকবার তারা লোকালয়েও ঢুকে পড়েছিল। এদিন সেই পালেরই একটি হাতিকে হঠাৎ অসুস্থ অবস্থায় সেনা ছাউনিতে দেখতে পান কয়েকজন। সেনা ছাউনির জাওয়ানরা নর্থ জোনে একটি পূর্ণবয়স্ক হাতিকে শুয়ে কাতরাতে দেখেন। তখন হাতিটি বেশ অসুস্থ অবস্থায় ছিল। বিষয়টি বিন্নাগুরি সেনা ছাউনির তরফে বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা ও চিকিৎসকদের ডেকে আনা হয়। হাতিটির ওপর নজর রাখা শুরু করেন তাঁরা। 

কীভাবে হাতিটি অসুস্থ হল তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কেনই বা তার শরীরে এত আঘাতের চিহ্ন পাওয়া গেল তাও জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আদতেই কি হয়েছে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। বন দফতর সূত্রে খবর, হাতিটির সামনের দুটো পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তবে কীভাবে আহত হল বা অন্য কোন সমস্যা রয়েছে কিনা তা কিন্তু এখনও তাঁরাও বলতে পারছে না।

উল্লেখ্য, এদিন সকাল বেলা এই হাতিটি বিন্নাগুরি সেনাছাউনিতে ঢুকে পড়েছিল। গত কয়েকদিন থেকে টানা হাতির দল বিন্নাগুড়ি সেনাছাউনিতে ঢুকে পড়ছে এভাবে। এর আগেও ডুয়ার্স এলাকায় জনবসিত পূর্ণ এলাকায় বারবার হাতির পাল ঢুকে পড়তে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ ছিল যে এই ভাবে হাতির পাল লোকালয়ে ঢুকে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবে হাতিটির ওপর আক্রমণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশ জানিয়েছে হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget