এক্সপ্লোর

Birbhum: মুম্বই থেকে সোনা চুরি করে পালিয়ে আসার অভিযোগে বীরভূমে গ্রেফতার এক

গত ১২ এপ্রিল মুম্বই এর পাইধনি থানা এলাকায় একটি সোনার দোকান থেকে ৫০০ গ্রাম সোনা চুরি হয়। সেই মামলায় অভিযুক্ত হাফিজুল শেখের খোঁজ শুরু হয়।

গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট: মুম্বই থেকে সোনা চুরি করে নিয়ে পালিয়ে আসা এক দুষ্কৃতী বীরভূম থেকে গ্রেফতার। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১৫৫ গ্রাম সোনা। গত ১২ এপ্রিল মুম্বই এর পাইকর থানা এলাকায় একটি সোনার দোকান থেকে ৫০০ গ্রাম সোনা চুরি হয়। সেই মামলায় অভিযুক্ত হাফিজুল শেখের খোঁজ শুরু হয়। মোবাইল ফোনের সূত্র ধরে গতকাল বীরভূমের পাইকরে পৌঁছায় মুম্বই পুলিশ। পাইকর থানা ও মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ রামপুরহাট আদালতে তোলা হবে।

বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন মুম্বই পুলিশ ফোন করে তাঁকে বিষয়টি জানায়। এরপর ওই যুবক ও তাঁর বাড়ি চিহ্নিত করে পাইকর থানা এলাকায় পুলিশ।  মুম্বই পুলিশ এবং পাইকর থানা এলাকার পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত হাফিজুল শেখের  কাছ থেকে ১৯৫ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। আজকে রামপুরহাট আদালতে তোলা হবে এবং মুম্বই পুলিশের হাতে হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসেই অন্তর্বাসের মধ্যে লুকিয়ে পেস্টের আকারে সোনা চোরাচালানকারী একটি আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস হয়। গোয়েন্দারা জানান, ওই চক্র মহিলাদের নিয়োগ করত। তাঁদের মাধ্যমে বিদেশ থেকে ভারতে সোনা পাচার করাত। জানা গিয়েছে, ওই মহিলাদের বিশেষভাবে তৈরি অন্তর্বাস পরতে দেওয়া হতো। যার মধ্যে লুকিয়ে রাখা হতো সোনার পেস্ট।

সম্প্রতি, লখনউ বিমানবন্দরে এমনই এক মহিলাকে পাকড়াও করে কাস্টমস। গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, ৩৯ বছরের ওই মহিলা আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। বেরনোর সঙ্গে সঙ্গে ওই মহিলাকে পাকড়াও করা হয়। তল্লাশিতে তাঁর অন্তর্বাসের মধ্যে থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১,২৫৯ গ্রাম সোনার পেস্ট উদ্ধার করা হয়। লখনউ বিমানবন্দরে কর্মরত এক কাস্টমস আধিকারিক জানান, ওই মহিলা দিল্লির বাসিন্দা। তিনি গতকাল দুবাই থেকে বিমানে লখনউ অবতরণ করেন। তল্লাশিতে মহিলার অন্তর্বাসের সঙ্গে সাঁটানো কালো পলিথিনের প্যাকেটে হলুদ পেস্ট উদ্ধার হয়। মহিলাকে আদালতে তোলা হলে, তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget