এক্সপ্লোর

Delivery Boy Murder: বাড়ির মালকিনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের? রামপুরহাটে ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় নতুন মোড়

দুর্ঘটনা নয়, অনলাইন অর্ডারের ফাঁদ পেতে খুন জাকির হুসেনকে, অনুমান পুলিশের

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ডেলিভারি বয়ের সঙ্গে বাড়ির মালকিনের ঘনিষ্ঠ সম্পর্ক। আর তা ফাঁস হতেই হঠাৎ নিখোঁজ ডেলিভারি বয়! কয়েক দিন পর ভিন রাজ্যের পাথরখাদান থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মৃতদেহ।

প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনা। উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যু। কিন্তু পরে পুলিশ জানিয়ে দেয়, দুর্ঘটনা নয়, মাথার পিছনে তিনটি গুলি করা হয়েছে রামপুরহাটের বাসিন্দা জাকির হুসেনকে।

ডেলিভারি বয় অন্তর্ধান রহস্য এভাবেই বদলে গেছে হত্যা রহস্যে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন হয়েছেন জাকির হুসেন।

বীরভূমের রামপুরহাট শহরের বাসিন্দা জাকির হুসেন (৩২)। পেশায় ছিলেন একটি ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়। পরিবারের দাবি, গত ২২ জানুয়ারি কাজে বেরিয়ে নিখোঁজ হন জাকির।

রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করা হয়। ২৮ জানুয়ারি ঝাড়খণ্ডের একটি পাথরখাদান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ওই ই-কমার্স সংস্থার অ্যাপে অর্ডারের সূত্র ধরে ২৯ জানুয়ারি পাইকর থানার চাতরা গ্রাম থেকে সৌভিক দত্ত নামে একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে দাবি, জেরায় সৌভিক জাকিরকে খুনের কথা স্বীকার করে ২ মূল অভিযুক্তর নাম জানান। সৌভিক জানিয়েছেন, দুই মূল অভিযুক্তের একজনের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন জাকির।

তাই তাঁকে সরিয়ে ফেলার ছক কষা হয়। এলাকায় একমাত্র জাকিরই ওই ই-কমার্স সংস্থার ডেলিভারি করতেন। তাই সেই সংস্থার অ্যাপের মাধ্যমে দু’টি মোবাইল ফোন অর্ডার করা হয়।

পুলিশ জানতে পেরেছে, ২২ জানুয়ারি অর্ডার ডেলিভারির জন্য পাইকর যান জাকির। তদন্তকারীদের দাবি, জেরায় সৌভিক জানিয়েছেন, তখনই তিনজনে মিলে তাঁকে অপহরণ করেন।

পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের পাথরখাদানে নিয়ে গিয়ে জাকিরের মাথার পিছনে পরপর ৩টি গুলি করা হয়। খুনকে দুর্ঘটনার চেহারা দিতে তাঁকে খাদানের ওপর থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়া হয়।

হত্যার পিছনে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? উত্তর খুঁজছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget