এক্সপ্লোর

এখনই না পাল্টালে পাল্টে দেব, পালিশ করে ছেড়ে দেব! তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের, উন্মাদের বক্তব্য়, জবাব পার্থর

কলকাতা: দিদির ভাইদের বলছি। এখনই পাল্টে যান, নাহলে পাল্টে দেব। বিজেপি যখন ধরে সহজে ছাড়ে না। পালিশ করে ছেড়ে দেব। পঞ্চায়েত ভোটের আগে যখন তেতে উঠেছে রাজ্য রাজনীতি, সেই প্রেক্ষাপটে শনিবার এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এতদিন চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ চলছিল। এবার তৃণমূলের বিরুদ্ধে একেবারে হুমকির রাস্তায় নেমে পড়লেন তিনি। দিলীপবাবু এদিন তৃণমূলকে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে তুলোধনা করেন শাসক দলকে। বলেন, আমি একটা কথা বলে যাই। চমকাবেন না। কাপড়কাচা করে দেব। মুখের জিওগ্রাফি চেঞ্জ করে দেব। হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না। দিলীপবাবু এদিন তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ করতে গিয়ে কার্যত কোনও রাখঢাকই রাখেননি। কখনও তাঁর মুখে শোনা গিয়েছে ছাল ছাড়িয়ে নুন মাখানোর কথাও। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা মারপিট করি। তাই করলে, দিল্লি গিয়ে এত লাফালাফি করতে পারত? ছাল তুলে নুন মাখিয়ে দিতাম। কখনও আবার উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তৃণমূলকে হুমকি দিয়ে বলেন, সিপিএমকে চমকেছেন।আমাদের চমকাবেন না। নাহলে ইউপি-র মতো বান্ডিল করে দেব। ক’দিন নদিয়ার হাঁসখালিতে তৃণমূলের ব্লক সভাপতি খুনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের শীর্ষনেতারা। এদিন রীতিমতো কড়া ভাষায় তারও জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, নিজেরা নিজেরা মারামারি করো। আর মরলে বলে, বিজেপি মারছে। বিজেপি কুকুর-ছাগল মারে না, বাঘ মারে। সব জায়গায় দেখছি, সিউড়ি, নদিয়ায় টিএমসি মারামারি করছে। লড়ো তোমরা। যে ক’টা বাঁচবে, আমরা দেখে নেব। বিরোধী রাজনৈতিক দলের আক্রমণের ভাষাকে হাতিয়ার করে পাল্টা সুর চড়িয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, উন্মাদের বক্তব্য। ভাবতে কষ্ট হয় এরা শ্যামাপ্রসাদের তৈরি দলের সদস্য। তিনি বিজেপি রাজ্য সভাপতির আক্রমণকে 'নিষ্ফলা আস্ফালন' ছাড়া আর কিছুই বলতে রাজি নন। তাঁর কটাক্ষ, কচ্ছপ উল্টে দিলে যেমন হাত-পা ছোঁড়ে, দিলীপ ঘোষ তাই করছেন।  শাসক দল ও রাজ্যে বিরোধী রাজনীতিতে দ্রুত প্রভাব, পরিসর বাড়িয়ে চলা বিজেপির শীর্ষ নেতাদের বাকযুদ্ধে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

সেরা শিরোনাম

Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Dilip Ghosh: মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
মাইনে বন্ধ, দিশেহারা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীরা, আশ্বাস দিলেন দিলীপ ঘোষ
Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget