এক্সপ্লোর

বর্ধমানের কাটোয়ায় ক্লাবে বিস্ফোরণ, মৃত ১, উদ্ধার ৩২টি শক্তিশালী সকেট বোমা

বর্ধমান:  কাটোয়ার ক্লাবে শক্তিশালী বিস্ফোরণ। উড়ে গেল কংক্রিটের ছাদ। তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা ক্লাব ঘর। মৃত্যু পথচলতি বৃদ্ধের। ক্লাবের পাশ থেকে ৩২টি শক্তিশালী সকেট বোমা উদ্ধার করল সিআইডি। সূত্রের খবর, বিস্ফোরণ সম্পর্কে সবিস্তার তথ্য তলব করেছে এনআইএ। সোমবার ভোর তখন সাড়ে পাঁচটা। বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে শ্রীবাটি গ্রাম। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, পূর্বপাড়ার একটি ক্লাবঘরে বিস্ফোরণ হয়েছে। সেই সময় ক্লাবের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা লালু শেখ। ক্লাবের একটি দেওয়াল তাঁর মাথায় এসে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ৭০ বছরের ওই বৃদ্ধের। বিস্ফোরণের খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও। ক্লাব থেকে প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার হওয়ায়, পুলিশের প্রাথমিক অনুমান, মজুত করা দেশি বোমা থেকেই ক্লাবে বিস্ফোরণ হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ বিস্ফোরণস্থলে সিআইডির বম্ব স্কোয়াড। জানা যায়, ক্লাবের পাশে যে ৩২টি বোমা পাওয়া গিয়েছিল, সেগুলি শক্তিশালী সকেট বোমা! কলের পাইপে বারুদ ভরে বোমাগুলি তৈরি করা হয়েছিল! এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা অবশ্য জানিয়েছেন, নিহত বৃদ্ধের স্ত্রী ছাবিলা বিবির দাবি, ৩ সিপিএম সমর্থক-সহ কয়েকজন ক্লাবে দেশি বোমা মজুত করেছিল। এই মর্মে নাম করে তিনি অভিযোগও দায়ের করেছেন। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। সিআইডিকে বলা হয়েছে, গোটা ঘটনাটি খতিয়ে দেখতে। কিন্তু প্রশ্ন উঠছে, দেশি বোমা ফেটে এত বড় ক্ষয়ক্ষতি হওয়া কি সম্ভব! কারণ বিস্ফোরণে মাটিতে মিশে পাকা ক্লাব ঘরটি! তাহলে কি ক্লাবের মধ্যেও মজুত ছিল শক্তিশালী সকেট বোমা? ক্লাবেই কি সেগুলি তৈরি করা হত? পুলিশ সূত্রে খবর, কাটোয়ার এই বিস্ফোরণ সম্পর্কে জেলা পুলিশের কাছ থেকে সবিস্তার তথ্য তলব করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget