এক্সপ্লোর

দুর্যোগের মধ্যে বোমাতঙ্ক হাওড়া স্টেশনে! মহড়া, জানাল রেল

হাওড়া: দুর্যোগের মধ্যেই আতঙ্ক! লাইনে জল জমে যাওয়ায়, ট্রেনের গণ্ডগোল। সমস্যায় অসংখ্য যাত্রী। তারমধ্যেই মঙ্গলবার বিকেলে বোমাতঙ্ক ছড়াল হাওড়া স্টেশনে! সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ এক রেলকর্মী দেখেন, নিউ কমপ্লেক্সের ২০ নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটি টিফিন বক্স পড়ে রয়েছে। সেটা থেকে তার বেরিয়ে ছিল। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে! খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর ব্রুনোকে নিয়ে ঘটনাস্থলে যায় আরপিএফ। তাদের দাবি, প্রায় আধ ঘণ্টা পর ব্রুনো সঙ্কেত দেয় কৌটোর মধ্যে রাখা আছে আইইডি! এরপরই বিস্ফোরক-প্রতিরোধক ব্ল্যাঙ্কেট দিয়ে টিফিন কৌটোটি ঢাকা দিয়ে দেওয়া হয়। ঘিরে ফেলা হয় এলাকা। এর কিছুক্ষণ পর পৌঁছয় সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। কিছুক্ষণ পর কৌটোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার ধারে। প্রশ্ন উঠছে, হাওড়া স্টেশনে কীভাবে এল এই আইইডি? পূর্ব রেলের  মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্রর দাবি, রেলের যাত্রী-সুরক্ষা ঠিকমতো রয়েছে কিনা, তা যাচাই করতে মহড়া চালিয়েছে সিআইডি। যদিও ঘটনাকে ঘিরে কয়েক ঘণ্টা আতঙ্কে কাটান স্টেশনে যাত্রীরা। শেষমেশ অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget