এক্সপ্লোর

Burdwan Railway Overbridge: আলোর দায়িত্ব কার? টানাপোড়েনে সন্ধের পর আঁধারে ডুবছে বর্ধমান উড়ালপুল

বর্ধমান শহরের গর্ব নতুন রেলওয়ে ওভারব্রিজের আলোর ব্যবস্থাপনার দায়িত্ব কার? আজও তার কোনো সঠিক উত্তর মিলল না।

 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: বিগত কয়েকমাস ধরে  বর্ধমান উড়ালপুল অন্ধকারে।  আলোর দায়িত্ব কার এই নিয়ে টানাপোড়েন।আর এর মাঝেই অন্ধকারকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে উড়ালপুল চত্বর। এমনটাই স্থানীয়দের অভিযোগ। 

বাতি স্তম্ভ আছে,বাতি লাগানো আছে, কিন্তু আলো জ্বলে না।সন্ধে হলেই অন্ধকার উড়ালপুল। বর্ধমান শহরের গর্ব নতুন রেলওয়ে ওভারব্রিজের আলোর ব্যবস্থাপনার দায়িত্ব কার? আজও তার কোনো সঠিক উত্তর মিলল না। আর ভাগের মা-এর মতই গত প্রায় কয়েকমাস ধরে অত্যন্ত ব্যস্ততম  বর্ধমানে রেল লাইনের উপর গড়ে ওঠা উড়ালপুল সন্ধে নামলেই ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে।  ব্যঙ্গ করে  ইতিমধ্যেই স্থানীয়রা বলছেন,  বর্ধমানের অন্ধকার উড়ালপুল।

বর্ধমান থেকে কালনা,কাটোয়া দিকে যেতে গেলে এই উড়ালপুল ব্যবহার না করে যাওয়া যায় না। অথচ সন্ধে নামলেই আস্তে আস্তে অন্ধকারে ঢাকা পড়তে থাকা এই উড়ালপুলে যত রাত বাড়ে ততই আতঙ্কের কারণ হয়ে উঠেছে।  রাস্তার বাঁক নিতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। গত প্রায় একমাস ধরে উড়ালপুল অন্ধকারে থাকায় রাত ১০টার পর থেকেই ধীরে ধীরে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।এমনকি অভিযোগ, ছিনতাই বা অন্য কোনও বিপদের আশঙ্কায় মহিলাদের তো অত্যন্ত আতঙ্কের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। 

  ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই উড়ালপুলের উদ্বোধন করেছিলেন বর্ধমানের গর্ব হিসাবে। আলোক মালায় সেজে উঠেছিল এই উড়ালপুল।বর্ধমান ডেভোলপমেন্ট অথোরিটির উদ্যোগে লাগানো হয়েছিলো আলো।তখন ভাবতেই পারা যায় নি এত তাড়াতাড়ি  উড়ালপুলের আলোর ভাগ্য দুলতে থাকবে।
আলো জ্বালানোর দায়িত্ব কাদের হাতে? পৌরসভা না পূর্ত দপ্তরের হাতে?  কেউ ভাবতেও পারেননি, যে এই প্রশ্নে কারণে প্রায় ২ মাস ধরে জ্বলবে না উড়ালপুলের আলো।দুর্ভোগের স্বীকার হতে হবে সাধারন মানুষকে।

 গোটা উড়ালপুলে আলো না থাকায় রাত্রিবেলায় মহিলাদের কানের দুল, মোবাইল, টাকা পয়সা ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। মহিলারা সন্ধে নামলেই প্রবল আতঙ্কের মধ্যেই উড়ালপুল দিয়ে যাতায়াত করছেন। 

বর্ধমান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক  অমিত গুহ জানিয়েছেন, উড়ালপুলের আলোর ব্যবস্থা যে তাঁদের,  এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। কারণ এখনও পর্যন্ত তাঁদের কাছে ওই উড়ালপুলের  আলো বাবদ কোনো বিলই আসেনি।  

যদিও বর্ধমান উত্তরের মহাকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,আলো নিয়ে সমস্যা হয়েছে। বর্ধমান পুরসভা কর্তৃপক্ষকে ডেকে পাঠানো  হয়েছে।দ্রুততার সঙ্গে  সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন তিনি।  ফের  কবে উড়ালপুল রাতে উজ্জ্বল আলোয় ভরে উঠবে, সেদিকেই তাকিয়ে বর্ধমানবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget