এক্সপ্লোর
বীরভূমের ছাতনায় বাস উল্টে দুর্ঘটনা, আহত ২২

বীরভূম: বীরভূমের ছাতনায় বাস উল্টে দুর্ঘটনা। আহত ২২। মুর্শিদাবাদ থেকে সিউড়ির পাথরচাপুড়িতে আসছিল যাত্রীবোঝাই বাসটি। সকাল ৯টা নাগাদ ময়ূরেশ্বরের ছাতনায় সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই বাসটি উল্টে যায়। আহত হন ২২ জন যাত্রী। এদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালককে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। দ্রুতগতিতে বাস চালানোর কারণেই দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
Before You Go
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda






















