এক্সপ্লোর
মুর্শিদাবাদে উল্টে গেল বাস, মৃত বেড়ে ৯

মুর্শিদাবাদ: ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদ। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বাস উল্টে নয়ানজুলিতে পড়ে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৩ জন। দুর্ঘটনাটি ঘটেছে বেলডাঙার বেগুনবাড়িতে। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলা থেকে বাসটি বেলডাঙায় আসছিল। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ






















