এক্সপ্লোর

'আস্থাভোটে কী হয় জানি'! কান্দির নির্দল কাউন্সিলরের অপহরণ মামলায় হাইকোর্টে ভর্ৎসিত পুলিশ

কলকাতা: মুর্শিদাবাদের কান্দির বাম সমর্থিত নির্দল কাউন্সিলরের অপহরণ মামলায় মঙ্গলবার তীব্র ক্ষোভপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট! যে আস্থা ভোটের আগে দেবজ্যতি রায়কে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ, এদিন সে প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, আস্থাভোটে কী হয় জানি। প্রথমে কাউন্সিলরদের গোয়া ঘুরতে যাওয়ার টোপ দেওয়া হয়। বলা হয়, আমার ফার্ম হাউস আছে, সপরিবারে ঘুরে আসুন। রাজি না হলে কড়া দাওয়াইয়ের হুমকি দেওয়া হয়। তাতেও কাজ না হলে সব শেষে অপহরণ করা হয়। এক্ষেত্রেও মনে হয় তেমনটাই হয়েছিল! অপহরণ-অভিযোগের তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও এদিন ফের প্রশ্ন তুলেছে হাইকোর্ট।  বিচারপতি বলেন, অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের ধরতে পুলিশ কী করেছে? অভিযুক্তদের শুধুমাত্র বিজ্ঞপ্তি পাঠিয়ে পুলিশ কেন ছেড়ে দিয়েছে? সরকারি আইনজীবী তখন দাবি করেন,  অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়েছে এবং লাগোয়া থানাগুলিতে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আবেদনের প্রেক্ষিতে মামলাকারীর আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, সব মামলা সিবিআইকে দেওয়ার যৌক্তিকতা কোথায়? ১৯৮৫ সাল থেকে ২০১৫, এই ৩০ বছরে সিবিআই ক’টি মামলা সফলভাবে শেষ করতে পেরেছ? ক’টি মামলায় তারা দোষীদের শাস্তি দিতে পেরেছে? লোক যদি সিবিআই তদন্তের নাটক দেখে খুশি হয়, তাহলে আলাদা কথা, নাহলে সিবিআই থাকার যৌক্তিকতা কী? গত ১৯ ফ্রেরুয়ারি কান্দি পুরসভায় আস্থা ভোট হয়।  কিন্তু ভোটের ঠিক দু’দিন আগে বাম সমর্থিত নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়কে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরই মধ্যে আস্থা ভোটে জিতে কান্দি পুরসভা দখল করে তৃণমূল। পাঁচদিন পর, কাউন্সিলরকে উদ্ধার করে পুলিশ। আস্থাভোটকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে মামলা করেন দেবজ্যোতি রায়ের স্ত্রী। পৃথক একটি মামলা করেন দেবজ্যোতিও। দুটি মামলায় এর আগেও আদালতে ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। আগামী মঙ্গলবার মামলার তদন্তকারী অফিসার ও কান্দি থানার ওসিকে কেস ডায়েরি নিয়ে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget