এক্সপ্লোর

পরাজিত চার মন্ত্রীর ‘পুনর্বাসন’, কথা রাখলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হেরে যাওয়া ৪ মন্ত্রীকে পুনর্বাসন দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতোই সমতুল পদ ফিরে পেলেন ভোটে হারা চার মন্ত্রী। পূর্ণমন্ত্রী সমমর্যাদার পদে আনা হল মণীশ গুপ্ত, উপেন বিশ্বাস এবং শঙ্কর চক্রবর্তীকে। প্রতিমন্ত্রীর সমান পদ পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। উল্লেখ্য, দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনই মমতা জানিয়েছিলেন, যে মন্ত্রীরা হেরে গিয়েছেন, তাঁদের উপযুক্ত মর্যাদার পদে ফিরিয়ে আনা হবে। তৃণমূল সরকারের প্রথম ইনিংসে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন মণীশ গুপ্ত। এখন থেকে তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। সামলাবেন বিদ্যুৎ দফতরের উপদেষ্টা পদও। পদমর্যাদা ও বেতন, পূর্ণমন্ত্রীর সমতুল। পুনর্বাসন পেয়েছেন পরাজিত মন্ত্রী শঙ্কর চক্রবর্তীও। প্রাক্তন পুর্তমন্ত্রীকে ম্যাকিনটস বার্ন লিমিটেড, স্যাক্সবি ফার্মা লিমিটেড এবং ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান করা হয়েছে। পদমর্যাদা ও বেতন, পূর্ণমন্ত্রীর সমতুল। আগের বার অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস। পরাজিত এই প্রাক্তন আমলাকে এবার রাজ্য তফসিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ নিগমের চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদমর্যাদা এবং বেতনও পূর্ণমন্ত্রীর সমতুল। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের চেয়ারপার্সন করা হয়েছে, স্বাস্থ্য ও আইন দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। দমদম উত্তরের পরাজিত এই তৃণমূল প্রার্থীর পদমর্যাদা ও বেতন, প্রতিমন্ত্রীর সমতুল। প্রাক্তন মন্ত্রীদের নানা পদে নিয়োগের পাশাপাশি আইপিএস স্তরেও একাধিক রদবদল করেছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি পদে, জি এম পি রেড্ডির জায়গায় আনা হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি ডিজি সিআইডি পদে ছিলেন। ডিজি (হোমগার্ড) ডি পি তারেনিয়াকে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি করা হয়েছে। ডিজি হোমগার্ড করা হয়েছে রাজ কানোজিয়াকে। তিনি ছিলেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের ডিজি। রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি পদ থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার নিরাপত্তা উপদেষ্টা করে পাঠানো হয়েছে সি ভি মুরলীধরকে। সোমবারই এই রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget