RG Kar Case: "..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
RG Kar Case Abhaya Victim Father Sekhar Debnath: কেন অভয়ার মৃতদেহ তড়িঘড়ি করে দাহ করা হয়েছিল ? RG Kar কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা শেখর দেবনাথ

কলকাতা: কেন অভয়ার মৃতদেহ তড়িঘড়ি করে দাহ করা হয়েছিল ? অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের-র পর নতুন করে তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই এফআইআর দায়ের করা হয়েছে। পাণিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছে। তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা শেখর দেবনাথ।
আরও পড়ুন, “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
প্রশ্ন: প্রশাসনের তরফ থেকে আলাদা করে এফআইআর করা হবে, এফআইআর কি শুরু হয়েছে ?
অভয়ার বাবা শেখর দেবনাথ: হ্যাঁ শুরু হয়েছে।
প্রশ্ন: এই অভিযোগ কি আগে আপনারা জানিয়েছিলেন ?
অভয়ার বাবা শেখর দেবনাথ: না আগে জানাইনি। জানানো হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দেবে।
প্রশ্ন: আজকে আপনারা থানায় গেলেন, নতুন আইসি-র সঙ্গে কী কথা হল ?
অভয়ার বাবা শেখর দেবনাথ: এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে কথা হয়েছে।
প্রশ্ন: নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা হয়েছে..
অভয়ার বাবা শেখর দেবনাথ: সে তো মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে গিয়েছেন। বলেছেন এই ব্যাপারটা দেখতে।
প্রশ্ন: কোন ব্যাপারটা ?
অভয়ার বাবা শেখর দেবনাথ: যেই ব্যাপারটা, আমার মেয়েকে ( মৃতদেহ) তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা….নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের কী উদ্দেশ্য ছিল ?





















