এক্সপ্লোর

কয়লা পাচারের কোড ছিল বিশেষ ১০ টাকার নোট? চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

চালকদের দেখানো নোটের ইউনিক নম্বর দেখে কয়লা পাচারের সময় নির্দিষ্ট ট্রাকটিকে আটকাত না পুলিশ, দাবি সিবিআইয়ের

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের জন্য ব্যবহার করা হত ১০ টাকার নোট।

এই নোট দেওয়া হত ট্রাক চালকদের। নোটের ইউনিক নম্বর দেখে কয়লা পাচারের সময় নির্দিষ্ট ট্রাকটিকে আটকাত না পুলিশ। দাবি সিবিআইয়ের।

কীভাবে কয়লা পাচারের সিন্ডিকেট কাজ করত, কারা এই সিন্ডিকেটে যুক্ত ছিল, কোন কোন পুলিশ কর্মীদের সঙ্গে এই পাচারকারীদের যোগসাজশ ছিল, খতিয়ে দেখছে সিবিআই।

কয়েকজন ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এর আগে, গতকাল কয়লা কাণ্ডের তদন্তে ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই। কোনওবারই তাঁর দেখা মেলেনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে সোমবার বেলা ১১টায় হাজির হওয়ার জন্য লালাকে নোটিস পাঠাল সিবিআই। লালার পুরুলিয়ার বাড়িতে ওই নোটিস পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রে দাবি, কয়লার বেআইনি কারবার চলে সিন্ডিকেটের মাধ্যমে। সেই সিন্ডিকেটের মাথায় রয়েছেন লালা। অভিযোগ, লালার সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালীরও যোগাযোগ ছিল।

সেই কারণেই লালাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চায় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। শনিবার লালার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় থেকেই লালা পলাতক। তাঁর খোঁজ মিলছে না।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার বেআইনি কয়লা কারবারের তদন্ত চালাতে আসানসোলে ঘাঁটি গাড়বে সিবিআই।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget