মায়ের বকুনির জের, জলপাইগুড়িতে 'আত্মঘাতী' কলেজ ছাত্রী

জলপাইগুড়ি: জলপাইগুড়ির মানিকগঞ্জ ফাঁড়ির যমপাড়ায় কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। সকালে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।পরিবারের দাবি, মায়ের বকুনির জেরে অভিমানে আত্মঘাতী হয়েছে মেয়ে। মৃতের নাম, নিরূপমা রায়। বয়স ২৪। হলদিবাড়ি নেতাজি সুভাষচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রী। পরিবার সূত্রে খবর, সরস্বতী পুজোর দিন বান্ধবীদের সঙ্গে ঘুরতে যান নিরূপমা। দেরি করে বাড়ি ফেরায় মা বকাবকি করেন। তার জেরেই, আত্মঘাতী হন তরুণী। মৃতের ভাই তমাল রায় বলেন, কাল ববান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। দেরি করে ফেরায় মা বকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পরিবারের দাবি। এর আগে গত ১০ জানুয়ারি একই ঘটনা ঘটে, জলপাইগুড়ি তেলিয়াপাড়ায় পরিবার সূত্রে খবর, নবম শ্রেণির পড়ুয়া মেয়েকে বকাবকি করেন মা। খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে চলে যায় সে। সকালে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এবার কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু যমপাড়ায়।
Before You Go
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda





















