এক্সপ্লোর

কাঁথি দক্ষিণ: বিপুল ভোটে জয়ী তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি, জামানত বাজেয়াপ্ত বাম ও কংগ্রেসের

পূর্ব মেদিনীপুর ও কলকাতা: তৃণমূলেরই দখলে রইল দক্ষিণ কাঁথি। গতবারের চেয়েও বাড়ল ব্যবধান। ফের প্রমাণিত হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে, প্রতিক্রিয়া তৃণমূলের। ২০১৬ সালে ৩৩ হাজার ৮৯০ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী। উপনির্বাচনের ফল এই ব্যবধানকেও ছাড়িয়ে গেল! তৃণমূলের জয়ের ব্যবধান বেড়ে হল ৪২ হাজার ৫২৬!  দক্ষিণ কাঁথিতে আবারও জোড়াফুলের জয়জয়কার। ভোট শতাংশ এক লাফে অনেকটা বাড়িয়ে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলেও, জামানত বাজেয়াপ্ত হল বাম ও কংগ্রেসের! তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যর প্রাপ্ত ভোট ৯৫ হাজার ৩৬৯। বিজেপি প্রার্থী সৌরীন্দ্রমোহন জানা পেয়েছেন ৫২ হাজার ৮৪৩টি ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিআই প্রার্থী উত্তম প্রধান পেয়েছেন ১৭ হাজার ৪২৩টি ভোট। কংগ্রেসের নবকুমার নন্দ পেয়েছেন মাত্র ২ হাজার ২৭০টি ভোট। দলের জয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিনন্দন জানাচ্ছি। মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা। খুব ভাল ফল হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, বাংলার মানুষ মমতার সঙ্গে আছে, ছিল থাকবে। ইঙ্গিতবাহী ফল। আগামী দিনেও ভাল করবে তৃণমূল। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কাঁথিতে তৃণমূল পেয়েছিল ৫৭.১২% ভোট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের, বিধানসভাওয়াড়ি ফলে, তা কমে হয়েছিল ৫১.৯১ শতাংশ। গত বারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে গিয়েছিল, ৫৩.৭২%। এবার সেটাই বেড়ে হয়েছে ৫৫.৮৯%। অর্থাৎ এক বছরেরও কম সময়ে অধিকারী পরিবারের গড়ে তৃণমূলের ভোট বাড়ল দুই শতাংশ। দক্ষিণ কাঁথি বিধানসভা উপ নির্বাচনের ফল, পঞ্চায়েত নির্বাচনের আগে, তৃণমূলের মতোই বিজেপিকেও উজ্জীবীত করবে বলেই মত পর্যবেক্ষকদের। সেইসঙ্গে উদ্বেগ আরও বাড়ল বামেদের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget