এক্সপ্লোর

Coronavirus in Bengal টানা দ্বিতীয়দিন রাজ্যে করোনা সংক্রামিত প্রায় দু'হাজার

সোমবার নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯৫১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৪৬ জন।

কলকাতা : রবিবারের পর সোমবারও। টানা দ্বিতীয়দিন রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা প্রায় দু'হাজার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে সোমবার নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৯৫১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৪৬ জন। গতকাল, ৪ এপ্রিল রাজ্যে মোট ১৯৫৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সোমবারের সংক্রমণ ধরলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৫ লক্ষ ৯৫ হাজার ৫৭৬ জনে।

সোমবারই কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্টে এই প্রথমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ। গতকালের তুলনায় এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ হাজার। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। দেশে এই প্রথম এক লক্ষ পেরোল সংক্রমিতের সংখ্যা। এর আগে ২০২০-র ১৬ সেপ্টেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৯৭ হাজার ৮৯৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। যা গতকালের তুলনায় কম। একইসঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে।  

করোনার দ্বিতীয় ওয়েভে সংক্রামিতের সংখ্যা যে হারে বাড়ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই, স্বাস্থ্য দফতরের তরফে সব সরকারি হাসপাতালকে সতর্ক করা হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসা পরিকাঠামো আরও মজবুত করা হচ্ছে। কোভিড বেডের সংখ্যা বাড়ানো এবং অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে বলা হয়েছে। 

রাজ্যে একদিকে যেমন বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। সরকারি ও বেসরকারি, সব হাসপাতালেই এক অবস্থা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। এম আর বাঙ্গুর হাসপাতালে করোনা বেডের সংখ্যা ৪৪১। সেখানে ভর্তি রয়েছেন ২২৩ জন রোগী।কলকাতা মেডিক্যাল কলেজে ৩০০টি বেডের মধ্যে, ১৬২টিতে রোগী ভর্তি রয়েছেন।বেলেঘাটা আইডি হাসপাতালে ১৬৫টি বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছেন ৭৬টিতে।

একই পরিস্থিতি বেসরকারি হাসপাতালগুলিতেও। ৩ এপ্রিলের হিসেব অনুযায়ী, ঢাকুরিয়া আমরিতে ৪৬টি কোভিড বেডের একটিও খালি নেই। বেলভিউ হাসপাতালে করোনার বেড রয়েছে ৩৩টি। মেডিকা হাসপাতালে ৬১টি। পিয়ারলেস হাসপাতালে ৪০টি। যার একটিও খালি নেই। উডল্যান্ডস হাসপাতালের ৫২টি কোভিড বেডের মধ্যে মাত্র ৭টি খালি রয়েছে। আর, অ্যাপেলো হাসপাতালের ৫৬টি বেডের মধ্যে খালি রয়েছে ১৮টি।

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget