এক্সপ্লোর
বিয়ে মানেনি পরিবার, দীঘার হোটেলে আত্মঘাতী দম্পতি

দীঘা: দীঘার হোটেলে দম্পতির আত্মহত্যা। দরজা ভেঙে উদ্ধার ঝুলন্ত দেহ। উদ্ধার সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, হুগলির ধনেখালির বাসিন্দা জয়ন্ত ধাড়া ও তাঁর স্ত্রী শীলা বুধবার নিউ দীঘার একটি হোটেলে ওঠেন। আজ তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। বেলা গড়িয়ে গেলেও, দরজা না খোলায় হোটেলকর্মীদের সন্দেহ হয়। পুলিশ এসে দরজা ভেঙে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা, তাঁদের বিয়ে মেনে নিতে পারেনি দুই পরিবারের লোকজন। সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত।
Before You Go
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন






















